প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ জুলাই ২০২৩ ১২:০০ পিএম
আপডেট : ২০ জুলাই ২০২৩ ১২:৩৪ পিএম
গলে অল্প পুঁজিতেও দারুণ লড়াইয়ের আভাস মিলছিল চতুর্থ দিনে। শ্রীলঙ্কার দেওয়া ১৩১ রানের টার্গেটে ৩৮ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল পাকিস্তান। শেষ দিনে ম্যাচ জিততে হলে করতে হতো ৮৩ রান। হাতে ছিল ৭ উইকেট। এদিনও উইকেট পড়েছে ৩টি। তবে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন পাকিস্তান ওপেনার ইমাম-উল-হক। তার অপরাজিত ৫০ রানে ভর করে ৪ উইকেটের জয় পেয়েছে সফরকারীরা।
এ জয়ে দুই ম্যাচ টেস্ট সিরিজে এগিয়ে গেছে সফরকারী পাকিস্তান। সিরিজে এখন ১-০ ব্যবধান। সিরিজের পরের ম্যাচ ২৪ জুলাই কলম্বোয়।
আরও পড়ুন :
এর আগে প্রথম ইনিংসে পিছিয়ে পড়া শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসটা ভালো হয়নি। ধনঞ্জয় ডি সিলভার ৮২, নিশান মাদুষ্কার ৫২ ও রমেশ মেন্ডিসের ৪২ রানে ভর করে স্কোরবোর্ডে ২৭৯ রান জমা করে শ্রীলঙ্কা। তাতে পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় ১৩১ রান। এদিন পাকিস্তানি বোলারদের মধ্যে ৩টি করে উইকেট তুলেছেন আব্রার আহমেদ ও নুমান আলি।
সহজ লক্ষ্যে শুরুটা অবশ্য ভালো হয়নি পাকিস্তানের। ৩৮ রানেই ফিরে যান তিন টপঅর্ডার ব্যাটার। শঙ্কা জাগে শেষ দিনে নাটকীয়তার। তবে সেই নাটকীয়তা হতে দেননি ইমাম-উল-হক। উইকেটের এক প্রান্ত আগলে রেখে সাবলীল ব্যাট চালিয়ে গেছেন তিনি। তার ১১৫ বলে ৫২ রানের অপরাজিত ইনিংসে ৩২.৫ ওভারেই লক্ষ্যে পৌঁছায় বাবর আজমের দল। জয়ের পথে বাবরের ব্যাট থেকে আসে ২৪ ও সৌদ শাকিল করেন ৩০ রান।