× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারী দলের কোচের দায়িত্বে টিটু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ জুলাই ২০২৩ ০৯:৫২ এএম

নারী দলের কোচের দায়িত্বে টিটু

নারী ফুটবল দলের অনেক সাফল্যের কুশীলব গোলাম রব্বানী ছোটন কোচের পদ থেকে সরে গেছেন মাস দেড়েক হলো। তবে সে থেকে এ পর্যন্ত কোচের পদে চূড়ান্ত কোনো সমাধান খুঁজে পায়নি বাফুফে। কোচ সাইফুল বারী টিটুকে এবার দেওয়া হয়েছে কোচের দায়িত্ব, তবে তিনি দলের দায়িত্বে থাকবেন শুধু এশিয়ান গেমসে। 

আরও পড়ুন : দ্রুতই ফিরছেন বুমরাহ

নারী দল ও বয়সভিত্তিক দলগুলোর সামনে অপেক্ষা করছে ব্যস্ত সময়। এশিয়ান গেমস যখন চলবে, তার প্রায় কাছাকাছি সময়েই চলবে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইপর্ব। 

নারী দলের সবশেষ ম্যাচে কোচ হিসেবে থাকা মাহবুবুর রহমান লিটুকে দেওয়া হয়েছে অনূর্ধ্ব-১৭ দলের দায়িত্ব। তার জায়গায় আনা হয়েছে টিটুকে। তবে তার দায়িত্বটাও শুধু এশিয়ান গেমসের জন্যই। 

বাফুফে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জানান, ‘সেপ্টেম্বরে এশিয়ান গেমস এবং এএফসি অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্ট রয়েছে। দুটি টুর্নামেন্ট একই সময় হওয়ায় আমাদের ভিন্ন ভিন্ন কোচ প্রয়োজন। অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টে লিটু ভাই এবং এশিয়ান গেমসে সাইফুল বারী টিটু ভাইকে দায়িত্ব দেওয়া হয়েছে।’

নারী দলের দায়িত্ব পেয়ে টিটু বলেন, ‘ফেডারেশন থেকে আজই প্রস্তাব দেওয়া হয়। এখন আমি ফ্রি ছিলাম। তাই এই চ্যালেঞ্জ নিলাম। আমার দায়িত্ব শুধু এশিয়ান গেমস পর্যন্ত।’ এশিয়ান গেমসে ফুটবল দলের দায়িত্বে এবারই অবশ্য প্রথম নন টিটু। ২০১৪ সালে ইনচন এশিয়ান গেমসে টিটু কোচ ছিলেন পুরুষ ফুটবল দলের।

এখনই চূড়ান্ত কোনো কোচের নাম ঘোষণা করছে না বাফুফে। কারণ, নারী দলের জন্য ফেডারেশন আছে বিদেশি কোচের খোঁজে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জানান বিষয়টি। ফেডারেশনের পরিকল্পনা জাপান অথবা কোরিয়া থেকে অভিজ্ঞ কোচ আনার, ‘আমরা ইতোমধ্যে জাপান ও কোরিয়ায় চিঠি দিয়েছি। ব্যক্তিগতভাবেও এই দুই দেশে যোগাযোগ করছি।’

তবে নারী দলের কোচের ভূমিকায় গোলাম রব্বানী ছোটনের ফেরার সম্ভাবনা নেই বলে জানান কিরণ, ‘ছোটন ভাইকে একাধিকবার অনুরোধ করা হয়েছে। তিনি আসেননি, এখন আর সুযোগ নেই।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা