× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দ্রুতই ফিরছেন বুমরাহ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ জুলাই ২০২৩ ২২:৫৬ পিএম

দ্রুতই ফিরছেন বুমরাহ

বিশ্বকাপ ও এশিয়া কাপের বছর বলেই জাসপ্রিত বুমরাহকে নিয়ে একটু বেশিই সতর্ক ভারত। চোট থাকায় ভারতীয় দলের অন্যতম সেরা এই পেসারকে নিয়ে কোনো ঝুঁকি নেয়নি বিসিসিআই। আইপিএলের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও দেখা যায়নি বুমরাহকে। মাঝের এই সময়টাতে চোট সারানো ও নিজের ফিটনেস নিয়ে ভিভিএস লক্ষণের উপস্থিতিতে রিহ্যাব করেছেন অভিজ্ঞ এ পেসার। এখন তিনি প্রায় সুস্থ। দ্রুত মাঠে ফিরতে চেষ্টা চালাচ্ছেন। বিষয়টি তিনি নিজেই জানাচ্ছেন বিশ্বকে।

সম্প্রতি বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে নিয়মিতই অনুশীলন করছেন বুমরাহ। প্রতিদিন ৮-১০ ওভার করে বল করছেন তিনি। ধারণা করা হচ্ছে, বিশ্বকাপের আগে এশিয়া কাপে সম্পূর্ণ ফিট বুমরাহকে পাবে ভারত। তবে তার আগেই মাঠে দেখা যেতে পারে বুমরাহকে। গুরুত্বপূর্ণ দুটি আসরের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাজিয়ে নেওয়া হতে পারে এই অভিজ্ঞ পেসারকে।

বুমরাহ নিজেও একই লক্ষ্যে এগোচ্ছেন। মঙ্গলবার অনুশীলনের একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। যার ব্যাকগ্রাউন্ডে শোনা গিয়েছে আমেরিকার শন কুম্বসের গাওয়া গান ‘কামিং হোম’ গানটির বাংলায় অর্থ ‘ফিরছি আমি, বিশ্বকে বলে দাও আমি ফিরছি’। গানের এই কথাগুলোই বুমরাহকে নিয়ে সমর্থকদের আশা বাড়িয়ে দিচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা