প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ জুলাই ২০২৩ ১৯:০৭ পিএম
আসন্ন মৌসুম সামনে রেখে দল গুছাতে ব্যস্ত সময় পার করছে ক্লাবগুলো। ফুটবলাররাও ব্যস্ত তাদের স্বপ্নের ক্লাবে নাম লেখানোতে। এবার নিজের সেই স্বপ্নের ক্লাবের কথায় জানিয়েছেন আতলেতিকো মাদ্রিদের তারকা জোয়াও ফেলিক্স। পর্তুগালের এই তরুণ ফুটবলারের স্বপ্নের সেই ক্লাব বার্সার কথা জানিয়েছেন দলবদলের বাজারের আলোচিত সাংবাদিক ফাব্রিজিও রোমানো।
নিজের স্বপ্নের ক্লাবের কথা রোমানোকে জানিয়েছেন ফেলিক্স। সেটি নিয়েই টুইটারে এক্সক্লুসিভ লিখে সবাইকে জানান,‘আমি বার্সেলোনায় খেলতে চাই। বার্সেলোনায় খেলাটা সব সময়ই আমার প্রথম পছন্দ ছিল। ছোটবেলা থেকেই বার্সেলোনায় খেলা আমার স্বপ্ন। যদি আমি খেলতে পারি, তাহলে সেটি হবে স্বপ্ন পূরণের মতো এক ব্যাপার।’
আরও পড়ুন:
এদিকে দল গুছানোতে ব্যস্ত সময় পার করছে বার্সা। কদিন আগেই ম্যানচেস্টার সিটির ইলকায় গুন্দোয়ানকে দলে ভিড়িয়েছে তারা। এবার ফেলিক্সের স্বপ্ন পূরণেও নিশ্চয় এগিয়ে আসবে বার্সা। তবে তার জন্য বেশ মোটা অংকের টাকা গুনতে হবে পারে বার্সাকে। বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে শোনা যাচ্ছে, ফেলিক্সের জন্য ১০ কোটি ইউরো দাম হাঁকিয়েছে আতলেতিকো মাদ্রিদ।