× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

র‍্যাঙ্কিংয়ে উন্নতি সাকিব-নাসুমের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ জুলাই ২০২৩ ১৫:৩৩ পিএম

ছবি- প্রবা ফটো

ছবি- প্রবা ফটো

আফগানদের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে জিতেছে বাংলাদেশ। ব্যাটে-বলে উজ্জ্বল ছিল ক্রিকেটারদের পারফরম্যান্স। এর পুরষ্কার পেয়েছে র‍্যাঙ্কিংয়ে। টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন সাকিব আল হাসান, নাসুম আহমেদ ও লিটন দাস।

সিরিজ সেরা সাকিব আল হাসান দুই ম্যাচে শিকার করেন ৪ উইকেট। দ্বিতীয় ম্যাচে ১১ বলে ১৮ রান করে দলের জয়েও রাখেন অবদান। দারুণ সময় কাটানো সাকিব টি-টোয়েন্টি বোলারদের তালিকায় ৮ ধাপ এগিয়েছেন। বর্তমানে তার অবস্থান ১৬ নম্বরে। অন্যদিকে আরেক বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ১৭ ধাপ এগিয়ে অবস্থান করছেন ৩৩ নম্বরে।

বল হাতে দুই ম্যাচে এক উইকেট নেওয়া রশিদ খান টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে নিজের শীর্ষস্থান হারাননি। বাংলাদেশি ব্যাটার লিটন দাস দুই ম্যাচে ৫৩ রান করে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগিয়ে অবস্থান করছেন ১৮ নম্বরে।  


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা