× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশে দুর্দান্ত খেলে উইন্ডিজ টেস্ট দলে সিনক্লেয়ার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ জুলাই ২০২৩ ০০:৫০ এএম

আপডেট : ১৯ জুলাই ২০২৩ ০১:২৫ এএম

বাংলাদেশে দুর্দান্ত খেলে উইন্ডিজ টেস্ট দলে সিনক্লেয়ার

বাংলাদেশ সফরে দুর্দান্ত খেলে ভাগ্য খুলে গেল! কেভিন সিনক্লেয়ার প্রথমবারের মতো ডাক পেলেন ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলে। এই অফস্পিনিং অলরাউন্ডার বাংলাদেশ সফরে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন। ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের হয়ে সাফল্যের পথ ধরেই এবার ক্যারিবীয় জাতীয় দলে সিনক্লেয়ার।

আরও পড়ুন : র‌্যাকেট ভেঙে জোকোভিচের শাস্তি

ত্রিনিদাদে আগামীকাল বৃহস্পতিবার শুরু ভারতের বিপক্ষে উইন্ডিজের সিরিজের শেষ টেস্ট। সেই লড়াইয়ের জন্য মঙ্গলবার ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ক্যারিবীয় ক্রিকেট বোর্ড। আগের টেস্টে মাত্র তিন দিনে হেরেছে দল। যদিও সেই দল থেকে ব্যাপক পরিবর্তন আসেনি। বাদ পড়েছেন শুধু অলরাউন্ডার রেমন রিফার। ব্যাটে দুই ইনিংসে ২ ও ১১ আর বল হাতে ৪ ওভারে ১৬ রান দিয়ে পুরো ব্যর্থ তিনি। 

তার জায়গায়ই ডাক পেলেন সিনক্লেয়ার। যিনি গত মে মাসেই করে গেলেন বাংলাদেশ সফর। যেখানে তিনটি আনঅফিসিয়াল টেস্টে দাপট দেখান তিনি। সিরিজে এই অফস্পিনার শিকার করেন ১৩ উইকেট। ব্যাটিংয়ে ৪৯.৬৬ গড়ে করেন ১৪৯ রান। এই সাফল্য তাকে নিয়ে এসেছে জাতীয় দলে।

২৩ বছর বয়সি সিনক্লেয়ার তার প্রথম শ্রেণির ক্যারিয়ারে ১৮ ম্যাচে নিয়েছেন ৫৪ উইকেট। ব্যাট হাতে তুলেছেন ৭৫৬ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৭ ওয়ানডে ও ৬ টি-টোয়েন্টি খেলা সিনক্লেয়ারের টেস্ট অভিষেক হয়ে যেতে পারে ভারতের বিপক্ষেই।

দ্বিতীয় টেস্টের উইন্ডিজ দল

ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড, আলিক আথানেজ, তেজনারায়ণ চন্দরপল, রাহিম কর্নওয়াল, জশুয়া দা সিলভা (উইকেটরক্ষক), শ্যানন গ্যাব্রিয়েল, জেসন হোল্ডার, আলজারি জোসেফ, কার্ক ম্যাকেঞ্জি, কেভিন সিনক্লেয়ার, কেমার রোচ, জোমেল ওয়ারিক্যান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা