প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ জুলাই ২০২৩ ০০:৩৩ এএম
আপডেট : ১৯ জুলাই ২০২৩ ০০:৪১ এএম
আগেও এমনটি করেছিলেন, সার্ফ করতে ব্যর্থ হওয়ায় রেগেমেগে র্যাকেট ভেঙেছিলেন নোভাক জোকোভিচ। উইম্বলডন ফাইনালে রবিবার ঠিক তেমনটি করে এবার আর্থিক জরিমানা গুনছেন সার্বিয়ান তারকা। কার্লোস আলকারাজের বিপক্ষে সেদিন রেগে গিয়ে সজোরে পোস্টে র্যাকেট দিয়ে আঘাত করেন জোকার। র্যাকেটটি ভেঙে যায়। তাতেই গুনতে হচ্ছে বড় জরিমানা।
আরও পড়ুন : মেসির অভিষেক ম্যাচের টিকিটের দাম কোটি টাকা
টেনিস কোর্টে মেজাজ হারানো ও র্যাকেট ভাঙার জন্য জোকোকে ৬ হাজার ১১৭ পাউন্ড জরিমানা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাত লাখ টাকার বেশি।
২০১৩ সালের পর এই প্রথম সেন্টার কোর্টে হেরেছেন জোকো। ফাইনালে হেরে যাওয়ার কষ্টের মাঝে এমন শাস্তি মেনেও নিয়েছেন। বিষয়টি নিয়ে কথাও বাড়াতে চান না রেকর্ড ২৩টি গ্র্যান্ড স্ল্যামজয়ী, ‘ওই ঘটনা নিয়ে খুব বেশি কথা বলার দরকার নেই। হতাশার কারণে ফেলেছিলাম। দ্বিতীয় গেমে আমার কাছে ব্রেক করার সুযোগ ছিল। সেটা হাতছাড়া করেছিলাম।’