প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ জুলাই ২০২৩ ২৩:০০ পিএম
আপডেট : ১৮ জুলাই ২০২৩ ২৩:০৩ পিএম
ফাইনাল সেটে যখন শিরোপার সমাধান হয়ে গেল, তখন ঘাসের কোর্টে মুখ লুকিয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন কার্লোস আলকারাজ। রেকর্ড ২৩ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী নোভাক জোকোভিচের বিপক্ষে অবশ্য এবার হারেননি। রোমাঞ্চকর ফাইনালে শেষ পর্যন্ত স্প্যানিয়ার্ড তরুণের কাছে ট্রফি খুইয়েছেন সার্বিয়ান নোভাক।
আরও পড়ুন : শাকিলের দ্বিশতকে চালকের আসনে পাকিস্তান
শনিবার রাতে লন্ডনের অল ইংল্যান্ড ক্লাবে টেনিস কোর্টের দাপট দেখতে ঢল নেমেছিল হলিউড তারকাদের। জোকারের ২৪ নাকি আলকারাজের দুই— সেই প্রশ্নের সমাধান দেখতে গ্যালারিতে গলা ফাটিয়েছেন ব্যাড পিট, ড্যানিয়েল ক্রেইগ, গুই রিচি, অ্যান্ডি গ্রান্ডে থেকে এমা ওয়াটসনরা। অল ইংল্যান্ড লনের টেনিস এবং ক্রোকেট ক্লাবে ভিআইপি আসনে দেখা গিয়েছিল তাদের।
আলকারাজের দুর্দান্ত সার্ফে মুগ্ধ হয়ে কখনও ক্রেইগ ও রিচেলকে অবাক হতে দেখা গেছে। কখনও হতাশ হয়েছিলেন ব্রাড পিট। রোমাঞ্চকর ফাইনালে জমকালো পোশাকে এসেছিলেন অ্যারিনা গ্রান্ডে, এমাসহ একঝাঁক তারকা। পাঁচ সেটের রোমাঞ্চকর ফাইনালে জোকোর হারের দিনটি হলিউড তারকাদেরও দারুণ কেটেছে নিশ্চয়ই!