× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গল টেস্ট

শাকিলের দ্বিশতকে চালকের আসনে পাকিস্তান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ জুলাই ২০২৩ ২২:২৯ পিএম

শাকিলের দ্বিশতকে চালকের আসনে পাকিস্তান

কোনোমতে একশ পেরোতেই টপ অর্ডারের পাঁচ ব্যাটারকে হারিয়েছিল পাকিস্তান। গলে গতকাল সকাল পর্যন্ত বড় লিডের স্বপ্ন তাই জোরালো হচ্ছিল শ্রীলঙ্কার। কিন্তু স্বাগতিকদের সেই স্বপ্নে প্রতিরোধ হয়ে দাঁড়ান আগা সালমান ও সৌদ শাকিল।

আগের দিন প্রবাদ জয়সুরিয়ার হতে যাওয়া দিন কেড়ে নেওয়ার পর দুজনে তৃতীয় দিনেও দাপট দেখিয়েছেন। ক্যারিয়ারের ষষ্ঠ টেস্টে ডাবল সেঞ্চুরির দেখা পাওয়া শাকিল ধ্বংসস্তূপ থেকে দলকে চড়িয়েছেন রান পাহাড়ে, পাকিস্তান প্রথম ইনিংসে পেয়েছে ১৪৯ রানের লিড। দিন শেষে দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট না হারিয়ে ১৪ রান তুলেছে শ্রীলঙ্কা।

গল টেস্টে লঙ্কানদের ৩১২ রানের জবাবে প্রথম দিনই বিপাকে পড়ে পাকিস্তান। স্কোরবোর্ডে ১০১ রান তুলতেই দল হারায় ৫ উইকেট, খালি চোখে তাতে মনে হয়েছিল দ্রুতই ইনিংস গুটিয়ে যাবে পাকিস্তানের।

স্বাগতিকরাও হয়তো ধরে নিয়েছিল বড় লিড পেতে যাচ্ছে তারা। কিন্তু সেই আশায় গুড়েবালি দেন সফরকারীদের দুই মিডল অর্ডার ব্যাটার শাকিল ও সালমান। ষষ্ঠ উইকেটে তারা যোগ করেন ১৭৭ রান। তাতেই কেটে যায় শঙ্কা, এরপর শঙ্কা কাটিয়ে বড় লিডের পথে দলকে এগিয়ে নেন শাকিল।

দলীয় ২৭৮ রানে ব্যক্তিগত ৮৩ রান করে ফেরেন সালমান। কিন্তু একপাশে অনড় থাকেন শাকিল। নবম উইকেট জুটিতে নাসিম শাহকে সঙ্গী করেই ২০০ রানের গণ্ডি পার করেন। বাঁহাতি ব্যাটার যখন রান করছেন, নাসিম তখন ক্রিজে টিকে থাকার লড়াই চালিয়েছেন। ৪০ ওভার ব্যাট করেছেন দুজন।

শেষ উইকেট জুটিতেও ১০ ওভার ব্যাট করেছেন শাকিল-আবরাব। রমেশ মেন্ডিসের ৫ উইকেটের ইনিংসে শেষ পর্যন্ত ২০৮ রানে অপরাজিত থাকেন শাকিল। শ্রীলঙ্কার চেয়ে ১৪৯ রান এগিয়ে পাকিস্তান থামে ৪৬১ রানে। লঙ্কানদের হয়ে তিনটি উইকেট নেন প্রবাদ জয়সুরিয়া। ১৩৬ রান খরচায় ফাইফার বনেছেন মেন্ডিস।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা