× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওমানকে অল্পতে বেঁধে রাখল বাংলাদেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ জুলাই ২০২৩ ১৩:৫৭ পিএম

আপডেট : ১৫ জুলাই ২০২৩ ১৪:৩৩ পিএম

ওমানকে অল্পতে বেঁধে রাখল বাংলাদেশ

গতি এবং দুর্দান্ত লাইন লেন্থে দাপট দেখালেন তানজিম হাসান তামিম। ৯ ওভারে ১৮ রান খরচ করে ওমানের চারজন ব্যাটারকে ফিরিয়েছেন। রিপন মণ্ডল-মেহেদী হাসানরাও রান দিতে ছিলেন বেজায় কৃপণ। দুর্দান্ত বোলিং পারফর্মে প্রতিপক্ষকে ১২৬ রানে বেঁধে দিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। জয়ের জন্য নির্ধারিত ৫০ ওভারে ১২৭ রান প্রয়োজন সাইফ-সৌম্যদের।

কলম্বোর সিনহালস স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে টস জিতে শুরু থেকেই তোপ দাগে বাংলাদেশের বোলাররা। সাকিব-রিপনদের দাপুটে দিনে ধীরগতিতে ১২৬ রান পর্যন্ত তুলতে পারে ওমান। ৪৬ ওভার ব্যাট করে তারা ওভারপ্রতি নিতে পেরেছে ২.৭৩ করে রান।

আরও পড়ুন: ফাইনালে জোকোভিচের সামনে আলকারাজ

শনিবার টস জিতে ওমানকে ব্যাটিংয়ে পাঠিয়ে চতুর্থ ওভারেই তোপ দাগে বাংলাদেশ। মাহমুদুল হাসানের হাতে আবদুল রউফকে ক্যাচ বানান রিপন মণ্ডল। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় ওমান। দলীয় ৯ রানে দুই উইকেট হারানো দল স্কোরবোর্ডে ৫৪ রানের সময় হারায় দুই উইকেট।

২৬ রানে ব্যাট  করা আয়ান খানকে সরাসরি বোল্ড করে ফেরান রাকিবুল হাসান। তানজিম হাসান সাকিব রাকিবুলের ক্যাচ বানান ওমানের অধিনায়ক আকিব ইলিয়াসকে। এখন পর্যন্ত ৬ ওভার বল করে ৭ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন সাকিব। রিপন, রাকিবুল ছাড়াও উইকেট তোলার মিছিলে নাম লিখিয়েছেন মেহেদি হাসানও।

ইনিংস শেষে সাকিবের নামের পাশে জমা পড়ে চার উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন রাকিবুল ও মাহমুদুল হাসান জয়। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা