ইমার্জিং টিম এশিয়া কাপ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৩ ১২:৪০ পিএম
আপডেট : ১৫ জুলাই ২০২৩ ১২:৫২ পিএম
ভিডিও থেকে নেওয়া ছবি
ওমান ‘এ’ দলের বিপক্ষে এখন পর্যন্ত চারজন বোলার ব্যবহার করেছেন সাইফ হাসান। রিপন মণ্ডল, মেহেদি হাসান, তানজিম হাসান সাকিব এবং রাকিবুল হাসান— চার বোলারই বাংলাদেশকে এনে দিয়েছেন একটি করে সাফল্য। শুরু থেকে দুর্দান্ত বোলিংয়ের চাপে পিষ্ট হওয়া ওমানও ধুঁকছে টপ অর্ডার হারিয়ে।
ইমার্জিং টিম এশিয়া কাপে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওমান ২৬ ওভার শেষে তুলেছে ৭৩ রান। হারিয়েছে ৪ উইকেট। কলম্বোর সিনহালস স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে ২০ বলে ৪ রানে ব্যাট করছেন শুবো পাল ও ১০ রানে ক্রিজে আছেন শোয়েব খান।
আরও পড়ুন: ফাইনালে জোকোভিচের সামনে আলকারাজ
শনিবার টস জিতে ওমানকে ব্যাটিংয়ে পাঠিয়ে চতুর্থ ওভারেই তোপ দাগে বাংলাদেশ। মাহমুদুল হাসানের হাতে আবদুল রউফকে ক্যাচ বানান রিপন মণ্ডল। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় ওমান। দলীয় ৯ রানে দুই উইকেট হারানো দল স্কোরবোর্ডে ৫৪ রানের সময় হারায় দুই উইকেট।
২৬ রানে ব্যাট করা আয়ান খানকে সরাসরি বোল্ড করে ফেরান রাকিবুল হাসান। তানজিম হাসান সাকিব রাকিবুলের ক্যাচ বানান ওমানের অধিনায়ক আকিব ইলিয়াসকে। এখন পর্যন্ত ৬ ওভার বল করে ৭ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন সাকিব। রিপন, রাকিবুল ছাড়াও উইকেট তোলার মিছিলে নাম লিখিয়েছেন মেহেদি হাসানও।