× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোকুজ্জোর নতুন শুরু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ জুলাই ২০২৩ ০১:০০ এএম

রোকুজ্জোর নতুন শুরু

বাল্য বয়সে খেলার সঙ্গী। এরপর দীর্ঘদিন প্রেম। সেই প্রেমকে পরিণয় দেওয়া এবং সুখে-দুঃখে একসঙ্গে থাকার পণ করা। লিওনেল মেসি-আন্তোনেলা রোকুজ্জো যেন আদর্শ এক দম্পতি। দীর্ঘ ক্যারিয়ারে বহুবার বিতর্কের মধ্য দিয়ে যেতে হয়েছে আর্জেন্টাইন মহাতারকাকে।

আরও পড়ুন : অশ্বিনের চমকপ্রদ কীর্তি

মেসির কারণে বিতর্ক থেকে দূরে থাকতে পারেননি রোকুজ্জোও। তবে এসব কখনও সামনে আনেননি তিনি। বরং দুঃসময়ে মাথায় স্নেহের হাত বুলিয়ে মেসিকে শান্ত রেখেছেন। সেই মেসি আবারও এক নতুন শুরুর অপেক্ষায়। মিয়ামিতে নতুন শুরু রোকুজ্জোরও। সেই শুরুর কথায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের জানিয়েছেন তিনি।

পিএসজিকে বিদায় বলে ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার উদ্দেশ্যে এরই মধ্যে ফ্লোরিডায় উড়ে গেছেন মেসি। সঙ্গে রয়েছে তার পরিবারও। মিয়ামিতে নতুন জীবন শুরুর অপেক্ষায় রোকুজ্জো। বিষয়টি নিয়ে একই সঙ্গে রোমাঞ্চিত ও পুরোনো ঠিকানা ছাড়ার জন্য ব্যথিত তিনি। আর সে কারণেই অশ্রুসিক্ত চোখের ইমোজি দিয়ে ইনস্টাগ্রামে রোকুজ্জো লিখেছেন, ‘নতুন শুরু’।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা