× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রিয়ালের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ জুলাই ২০২৩ ০০:২২ এএম

রিয়ালের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ

দলবদলে ব্যস্ত সময় পার করছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। নিজের শেষ মৌসুমে একের পর এক তরুণ ফুটবলারকে দলে ভেড়াচ্ছেন ক্লাবটির কোচ কার্লো আনচেলত্তি। তবে এর মাঝেই রিয়ালের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ আনা হয়েছে। এমনটিই জানিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ।

আরও পড়ুন : 'স্ত্রী ভেবেছিল মজা করছি'

টেলিগ্রাফের খবর অনুযায়ী, ব্যয়ের ২০ শতাংশ তথ্য গোপন করেছে ক্লাবটি। ২০২২ সালের অক্টোবরে লেনদেন হওয়ার প্রায় ১২২ মিলিয়ন ইউরোর হিসাব পাওয়া যায়নি। গত অক্টোবরে প্রকাশিত ক্লাবটির আয়-ব্যয়ের হিসাবে দেখা যায়, ১৩৫ মিলিয়ন ইউরো অন্যান্য খরচের তালিকায় ধরেছে ক্লাবটি। যার মধ্যে ১২২ মিলিয়ন ইউরো কোথায় ও কোন খাতে খরচ হয়েছে তার সঠিক ব্যাখ্যা নেই।

এ বিষয়ে ক্লাবের কাছে জানতে চাওয়া হলেও মন্তব্য করতে রাজি হননি ক্লাবটির কোনো কর্মকর্তা। ফলে ধারণা করা হচ্ছে, আর্থিক অনিয়ম করেছে তারা। রিয়ালের বিরুদ্ধে আনীত অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে শাস্তির মুখে পড়ার সম্ভাবনা রয়েছে ক্লাবটির।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা