প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ জুলাই ২০২৩ ১৩:২০ পিএম
কোর্টের লড়াইয়ে দুরন্ত পারফরম্যান্স উপহার দিয়ে চলেছেন কার্লোস আলকারাজ। দীর্ঘ দিনের বন্ধু হোলগার রুনেকে ৭-৬ (৭-৩), ৬-৪ ও ৬-৪ গেমে হারিয়ে সেমিফাইনালেও পৌঁছে গেছেন এই শীর্ষ বাছাই। কিন্তু শেষ চারে উঠেও নিস্তার নেই। মনোযোগ রাখতে পারছেন না শুধু খেলাতে। তাতে ব্যাঘাত ঘটিয়েছেন আলকারাজের বাবা নিজেই এক কাণ্ড ঘটিয়ে!
আরও পড়ুন : আমার বিশ্বাস সাকিব পারবে
তার বাবা সিনিয়র কার্লোস আলকারাজের বিরুদ্ধে উঠেছে গুপ্তচরবৃত্তির অভিযোগ। তার অপরাধটা কি? আলকারাজের সম্ভাব্য ফাইনালের প্রতিপক্ষ সুপারস্টার নোভাক জোকোভিচের অনুশীলন ভিডিও করেছেন তিনি। ব্যাপারটা মানতে পারেননি মেগাস্টার জোকোভিচ।
সার্বিয়ান তারকা অভিযোগ করার পর টেনিস দুনিয়ায় তোলপাড় শুরু হয়েছে। ব্রিটিশ গণমাধ্যম টেলিগ্রাফ এই অনাকাঙ্ক্ষিত ঘটনার নাম দিয়েছে ‘স্পাইগেট’। কোয়ার্টার ফাইনাল ম্যাচ জয়ের পর এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন আলকারাজ। তার বাবার জোকোভিচের অনুশীলন ভিডিও করার ঘটনা সত্য বলে স্বীকার করলেও গুপ্তচরবৃত্তির অভিযোগ নাকজ করে দিয়েছেন।
এ নিয়ে আলকারাজের ব্যাখ্যা, তার বাবা টেনিসের পাড় ভক্ত। ভালোবাসার টান থেকেই ভিডিওটি করেছেন তিনি। অন্য কোনো উদ্দেশ্য ছিল না তার। শুধু ছেলের খেলাই দেখেন না। অন্যান্য ম্যাচও ফলো করেন তিনি।