× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এশিয়ান অ্যাথলেটিকসের সেমিফাইনালে ইমরানুর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ জুলাই ২০২৩ ২৩:৫২ পিএম

আপডেট : ১৪ জুলাই ২০২৩ ১২:০০ পিএম

এশিয়ান অ্যাথলেটিকসের সেমিফাইনালে ইমরানুর

এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে টিকিট কেটেছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। আজ ১০০ মিটার স্প্রিন্টের হিটে ১০.২৫ সেকেন্ড সময় নিয়ে কোয়ালিফাই করেন সেমিফাইনালে।

আরও পড়ুন : নেপালের সঙ্গে ড্র করল মেয়েরা

হিটের ৩ নম্বর লেনে দৌড়ে দ্বিতীয় হয়েছেন। সঙ্গে নিজের গড়া জাতীয় রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছেন ইমরান। ২০২২ সালে ১০.২৯ সেকেন্ড টাইমিং করে জাতীয় সামার অ্যাথলেটিকসে রেকর্ড গড়েছিলেন দেশের তারকা এ দৌড়বিদ। 

এর আগে কখনও এশিয়ান অ্যাথলেটিকসের সেমিফাইনালে অংশ নিতে পারেননি বাংলাদেশের কোনো অ্যাথলিট। ফলে প্রথম বাংলাদেশি হিসেবে নতুন এক কীর্তি গড়লেন ইমরানুর। আগামীকাল সেমিফাইনালে অংশ নেবেন তিনি। সেমিফাইনালের পরীক্ষায় উত্তীর্ণ হলেই বাংলাদেশ লড়াই করবে পদকের জন্য। ইমরান সেমিফাইনালে দৌড়াবেন আগামীকাল বেলা ৩টা ৩০ মিনিটে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা