প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৩ ২২:১৪ পিএম
আপডেট : ১৩ জুলাই ২০২৩ ২২:২১ পিএম
সান্ত্বনার জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শেষ করেছেন বাংলাদেশের মেয়েরা। নিগার সুলতানা জ্যোতিদের সামনে এবার নতুন মিশন। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজে বাংলাদেশের প্রতিপক্ষ সেই একই- ভারতের মেয়েরা। আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপ তৃতীয় আসরের অধীনে ম্যাচ তিনটি খেলবে দুই দল।
আরও পড়ুন : রেস্তোরাঁয় পাস্তা খেতে গিয়ে ভক্তের চুমু খেলেন মেসি
তিন ম্যাচের এক দিনের সিরিজের জন্য গতকাল ১৭ সদস্যের স্কোয়াড দিয়েছে বিসিবি। তবে টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত দল থেকে খুব একটা বদল আনেননি নির্বাচকরা। প্রাথমিক স্কোয়াড থেকে মূল দলে জায়গা করে নিয়েছেন শারমিন আক্তার সুপ্তা, ফারজানা হক পিংকি ও লতা মণ্ডল। তবে টি-টোয়েন্টি সিরিজের মতো ওয়ানডে সিরিজের দলেও ডাক পাননি জাহানারা আলম ও রুমানা আহমেদ।
আগামী ১৬ জুলাই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পর্দা উঠবে ওয়ানডে সিরিজের। সিরিজের বাকি দুই ম্যাচ হবে ১৯ ও ২২ জুলাই।
বাংলাদেশ ওয়ানডে দল : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, ফারজানা হক পিংকি, সোবহানা মুস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, লতা মণ্ডল, দিশা বিশ্বাস, মারুফা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া, সুলতানা খাতুন, সালমা খাতুন, ফাহিমা খাতুন ও শামীমা সুলতানা।