× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রেস্তোরাঁয় পাস্তা খেতে গিয়ে ভক্তের চুমু খেলেন মেসি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ জুলাই ২০২৩ ২১:১৫ পিএম

আপডেট : ১৩ জুলাই ২০২৩ ২১:১৫ পিএম

রেস্তোরাঁয় পাস্তা খেতে গিয়ে ভক্তের চুমু খেলেন মেসি

শত শত নিরাপত্তা রক্ষীদের ভেড়া ডিঙিয়ে মাঠেই মেসিকে স্পর্শ করতে ছুটে যান ভক্তরা। সেখানে এতো কাছে মেসিকে পাওয়া তো ভাগ্যের ব্যাপার। এই লোভ কি করে সংবরণ করবেন ভক্ত। পেরে উঠেননি তিনিও। অতি উৎসাহী হয়ে মেসির গালে চুমু খেয়ে বসেন ওই মেসি ভক্ত। বুধবার রাতে মিয়ামির এক রেস্তোরাঁয় পাস্তা খেতে গিয়ে মেসি ফিরেছেন মূলত ভক্তের চুমু খেয়ে।

মঙ্গলবার পরিবারসহ মিয়ামিতে পা রাখেন মেসি। বিমানবন্দরেই মেসিকে অভ্যর্থনা জানিয়েছে মেসি ভক্তরা। বিমানবন্দর থেকে মিয়মিতে নিজের বাড়িতে উঠেছেন মেসি। বাড়িতেই সময় কাটাচ্ছিলেন। হঠাৎ মনে হল, স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও তিন সন্তানকে নিয়ে কাছের কোনো রেস্তোরাঁ থেকে পাস্তা খেয়ে আসলে মন্দ হয় না। এই ভাবনা থেকে রেস্তোরাঁতে গিয়েই মধুর বিড়ম্বনায় পড়েছেন আর্জেন্টাইন মহাতারকা।

রেস্তোরা থেকে বের হওয়ার পর মেসিকে দেখে ফেলেন আর্জেন্টিনার জার্সি পরিহিত ওই ভক্ত। এরপর মেসি গাড়িতে উঠে পড়লেও তার পথ আগলে ধরেন তিনি। মেসির কথা শোনে মুহূর্তেই জড়ো হতে থাকে মানুষ। এক পর্যায়ে গাড়ি থেকে নামেন মেসি। রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী তারকার সঙ্গে দেখার হওয়ার মুহূর্তটি ক্যামেরা বন্দি করেন ওই ভক্ত। এসময় মেসিকে চুমুও খেয়েছেন এই ভক্ত।

এই সময় ওই মেসি ভক্তকে স্প্যানিশ ভাষায় বলতে শোনা গিয়েছে, ‘লিও, আমি তোমাকে ভালোবাসি। ধন্যবাদ, ধন্যবাদ, তোমাকে অনেক ধন্যবাদ।’

এ ঘটনার পর ভক্তরা মেসির গাড়ি ঘিরে ধরলে পার্কিংয়ে জট তৈরি হয়। যা এড়িয়ে গাড়ি নিয়ে বাড়ি ফেরা প্রায় অসাধ্য হয়ে পড়ে মেসির জন্য। পরে অবশ্য তার ভক্তরাই দায়িত্ব নিয়ে মেসিকে গাড়ি নিয়ে বাড়ি ফেরার সুযোগ করে দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা