× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিরপুরের গামিনি সিলেটে

প্রবা প্রতিবেদক, সিলেট থেকে

প্রকাশ : ১৩ জুলাই ২০২৩ ১২:৩২ পিএম

আপডেট : ১৩ জুলাই ২০২৩ ১৩:১৬ পিএম

টি-টোয়েন্টি সিরিজের মাঠ পর্যবেক্ষণ করছেন গামিনি ছবি : আ ই আলীম

টি-টোয়েন্টি সিরিজের মাঠ পর্যবেক্ষণ করছেন গামিনি ছবি : আ ই আলীম

মিরপুর হোম অব ক্রিকেটের প্রধান কিউরেটর হিসেবে নিযুক্ত আছেন শ্রীলঙ্কান কিউরেটর গামিনি ডি সিলভা। সিলেটে কোনো কিউরেটর না থাকায় মূলত টি-টোয়েন্টি সিরিজের মাঠ প্রস্তুতের দায়িত্ব দেওয়া হয়েছে।

গত বছরের ডিসেম্বরে দায়িত্ব ছেড়ে দেন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের কিউরেটর সঞ্জীব আগারওয়াল। তার বদলি হিসেবে বিসিবি থেকে কবীর হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি লঙ্কান গামিনি ডি সিলভার অধীনে কাজ করছেন।

আরও পড়ুন : টাকা ‘জোগাড় হয়নি’, তবু মেয়েদের পাঁচ তারকা হোটেলে রাখছে বাফুফে

টি-টোয়েন্টি সিরিজ ও ঢাকায় নারীদের সিরিজ দুটি একসঙ্গে চলায় খুবই ব্যস্ত সময় পার করছেন গামিনি ডি সিলভা। ঢাকা-সিলেট যাতায়াতের মধ্যে আছেন। তবে আজকের পর তাকে আর সিলেটে দেখা যাবে না। আজই তার ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে। বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেছেন সিলেটে থাকা বিসিবির কর্মকর্তা ফরহাদ কোরেশী।

চট্টগ্রামে ওয়ানডে সিরিজ শুরুর সময় থেকেই সিলেট-ঢাকা যাতায়াতের মধ্যে থেকে টি-টোয়েন্টি সিরিজের মাঠ প্রস্তুত করেছেন গামিনি। ঢাকার পর এবার সিলেটেও তার ওপর ভরসা রেখেছে টিম ম্যানেজমেন্ট।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা