× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টাকা ‘ জোগাড় হয়নি’, তবু মেয়েদের পাঁচতারকা হোটেলে রাখছে বাফুফে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ জুলাই ২০২৩ ১২:০২ পিএম

আপডেট : ১৩ জুলাই ২০২৩ ২৩:০৩ পিএম

টাকা ‘ জোগাড় হয়নি’, তবু মেয়েদের পাঁচতারকা হোটেলে রাখছে বাফুফে

ছেলেদের আন্তর্জাতিক ফুটবলের মৌসুম এলেই নগরীর ভালো হোটেলে হয় তাদের ক্যাম্প। তবে নারীদের ফুটবলে চিত্রটা ভিন্ন, বাফুফে ভবনই হয় তাদের ঠিকানা, সেটা ম্যাচ হোক বা না হোক। এবার নারীদের সাফ জয়ের পর পরিস্থিতি বদলাবে কি না, এমন একটা প্রশ্ন ছিল আগে থেকেই।

আরও পড়ুন : ক্যারিবিয়ানদের অল্পতে আটকে ভারতের শক্ত ভিত

তবে বাফুফের অবস্থান তাতে নেতিবাচকই ছিল। কারণ ছিল অর্থাভাব। যদিও শেষমেশ সে অবস্থান থেকে সরে এসেছে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি। শেষ মুহূর্তে সিদ্ধান্ত থেকে সরে এসে সাবিনা খাতুনদের ইন্টারকন্টিনেন্টালে রাখার সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। তবে অর্থাভাব এখনও কাটেনি। নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জানান, টাকার বন্দোবস্ত না করেই মেয়েদের পাঁচতারকা হোটেলে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

কিরণ বলেন, ‘আমরা বলেছি মেয়েরা হোটেলে উঠবে না, এটাই সত্য। কারণ তারা এখানেই থাকে, এখানেই কমফোর্টেবল। বাফুফেও অর্থনৈতিকভাবে খুব বেশি সচ্ছল নয়, আমাদের টাকা নেই যে কারণে আমরা হোটেলে নেব না, এমনটাই ছিল সিদ্ধান্ত।’

তাহলে সিদ্ধান্তটা শেষমেশ বদলে গেল কেন? কিরণ বলেন, ‘কিন্তু পরে দেখলাম যে মেয়েরা মন খারাপ করবে, একটা ম্যাচের আগে মন খারাপ করে যদি, তাহলে ম্যাচের ওপরও প্রভাব পড়বে। সে কারণেই সিদ্ধান্তটা বদল করা। তার মানে এই নয় যে, আমরা টাকা জোগাড় করে ফেলেছি। টাকা জোগাড় না করেই আমরা তাদের হোটেলে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। যাতে মানসিকভাবে ওরা ভালো থাকে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা