× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্যারিবিয়ানদের অল্পতে আটকে ভারতের শক্ত ভিত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ জুলাই ২০২৩ ১১:৩৯ এএম

আপডেট : ১৩ জুলাই ২০২৩ ১২:৩৮ পিএম

ক্যারিবিয়ানদের অল্পতে আটকে ভারতের শক্ত ভিত

ডোমিনিকার উইন্ডসর পার্কে বল হাতে দাপট দেখালেন রবিচন্দন অশ্বিন, জাদেজাও রাখলেন নিজের ছাপ। ভারতের দুই স্পিনে নাজেহাল ওয়েস্ট ইন্ডিজ ধুঁকতে ধুঁকতে স্কোরবোর্ডে জমা করতে পারল ১৫০ রান। ব্যাটিংয়ে নেমে ক্যারিবিয়ান বোলারদের কোনো সুযোগ দেননি অভিজ্ঞ রোহিত শর্মা এবং অভিষেক হওয়া যশস্বী জয়সওয়াল। বৃষ্টি বাধার বিকালে দুজনে দলকে এনে দিলেন শক্ত ভিত।

টস জিতে ব্যাটিংয়ে নামা স্বাগতিক ক্যারিবিয়ানরা শুরু থেকেই তোপে পড়েন অশ্বিন-জাদেজার। নিজেদের প্রথম ইনিংসে ৬৪ ওভার ব্যাট করে অলআউট হয় ১৫০ রানে। বাজে ব্যাটিং প্রদর্শনীর দিনে বোলিংয়েও হতশ্রী ছিলেন কর্নওয়াল-জোসেফরা। উল্টো তাদের ওপর দাপট দেখিয়ে বিনা উইকেটে ৮০ রান তুলে শক্ত অবস্থানে আছে ভারত।

আরও পড়ুন : হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য মেয়েদের

ওয়েস্ট ইন্ডিজের ১৫০ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত প্রথম দিনের শেষে রোহিত ৬৫ বলে ৩০ রান করে অপরাজিত আছেন। তিনি ৩টি চার ও ১টি ছক্কা মেরেছেন। যশস্বী ৭৩ বলে ৪০ রান করে দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নামবেন। প্রথম ইনিংসে ভারত এখনও ক্যারিবিয়ানদের থেকে ৭০ রানে পিছিয়ে রয়েছে। হাতে রয়েছে ১০ উইকেট।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা