× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্টোকসের চোখ সিরিজ জয়ে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ জুলাই ২০২৩ ২১:৫৯ পিএম

আপডেট : ১১ জুলাই ২০২৩ ২২:২৬ পিএম

স্টোকসের চোখ সিরিজ জয়ে

অ্যাশেজ মানেই কথার লড়াই। বাড়তি উত্তেজনা আর উন্মাদনা। এবারের সিরিজেও প্রমাণ মিলছে তার। এজবাস্টন ও লর্ডসে ইংল্যান্ডের হারের পর কথার লড়াইটা যেন আরও জমে উঠেছিল। অস্ট্রেলিয়া মাঠে ও মাঠের বাইরে যেন ইংলিশদের পেয়ে বসেছিল।

আরও পড়ুন : পিএসজিতেই থাকছেন নেইমার!

গ্লেন ম্যাকগ্রা তো ইংল্যান্ডের বাজবলকে বড় এক খোঁচাই দিয়ে বসেছিলেন। অস্ট্রেলিয়ান ক্রিকেট কিংবদন্তি জানিয়েছিলেন, স্বাগতিকরা বাজবল খেলছে না। তারা খেলছে খুবই ক্যাজুয়ালি। ইংলিশদের খেলার এ ধরনকে ‘বাজবল’ না বলে, বলা যেতে পারে ‘ক্যাজবল’।

তবে খারাপ সময় পেছনে ফেলে সাফল্য ধরা দিয়েছে বাজবলে। হেডিংলিতে অস্ট্রেলিয়াকে ৩ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজ (২-১) জয়ের আশা বাঁচিয়ে রেখেছে ইংল্যান্ড। ইংলিশ ক্যাপ্টেন অজিদের কথার জবাবটা দিতে চান মাঠের লড়াইয়ে। বাকি দুই ম্যাচ জিতে।

তৃতীয় টেস্ট জয়ের পর স্টোকসকে প্রশ্ন করা হয়েছিল তাদের সিরিজ জয়ের সম্ভাবনা নিয়ে। ইংল্যান্ড ক্যাপ্টেন দিয়েছেন সিরিজ জয়ের দৃঢ় প্রত্যয়ের কথা, ‘হ্যাঁ, এ (সিরিজ জয়) নিয়ে আমার কোনো দ্বিধা নেই। অনিশ্চয়তা ভরা আরেকটি ম্যাচ খেললাম। জিতে আশা জিইয়ে রাখতে পারায় ভালো লাগছে।’

সিরিজ জেতার জন্য ইংল্যান্ডের জয়ে ফেরা জরুরি ছিল। স্টোকস বললেন সেই ধারা কেবল শুরু হলো, ‘ম্যাচ জিতে বেজায় খুশি আমরা। আমাদের যেটা প্রয়োজন ছিল। সেটা শুরু হলো কেবল।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা