× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পিএসজিতেই থাকছেন নেইমার!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ জুলাই ২০২৩ ২১:৪৭ পিএম

পিএসজিতেই থাকছেন নেইমার!

অনেক দিন ধরেই খবর উড়ে বেড়াচ্ছে। পিএসজি ছাড়তে চান নেইমার ডি সিলভা। ঠিকানা গড়তে চান অন্য কোনো ক্লাবে। প্রিয় বন্ধু লিওনেল মেসি প্যারিস ছেড়ে পাড়ি জমাতে যাচ্ছেন মিয়ামিতে। এরপরই নেইমারের প্যারিস ছাড়ার খবর নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠে।

আরও পড়ুন - সান্ত্বনার জয়ে হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ

শোনা যাচ্ছিল লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি ও আর্সেনালের মতো ইংলিশ জায়ান্ট ক্লাবগুলো নেইমারের পিছু নিয়েছে। বার্সায় ফেরার খবরও বেশ ফলাও করে প্রচার হয়েছে মাঝে। পরে গুঞ্জন ওঠে, মেসির মতো ব্রাজিলিয়ান এ তারকা ফুটবলার পাড়ি জমাতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রে। এমএলএসের নিউইয়র্ক সিটি ক্লাব নাকি তাকে কেনার আগ্রহ দেখিয়েছে।

কিন্তু নেইমারের তো পিএসজি ছাড়ার কোনো ইচ্ছাই নেই। অন্তত এখন পর্যন্ত। আগামী মৌসুমটা পার্ক দেস প্রিসেন্সে বেশ আয়েশ করেই খেলতে চান বার্সেলোনার সাবেক এ তারকা ফরওয়ার্ড।

সেলেসাওদের এ প্রাণভোমরা সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে দিয়েছেন তেমন আভাস। নতুন সোস্যাল মিডিয়া থ্রেডসে পোস্ট দিয়ে নেইমার লিখেছেন, ‘পার্টি মৌসুম ২৩/২৪’। এটাই শুধু লিখেননি। সঙ্গে দিয়েছেন ফ্রান্সের পতাকার ইমোজি। আর ব্যাকগ্রাউন্ড হিসেবে রেখেছেন প্রাইভেট জেটের ছবি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা