× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ জুলাই ২০২৩ ১৯:২০ পিএম

আপডেট : ১১ জুলাই ২০২৩ ২১:০৯ পিএম

জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ

দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাট হাতেও দারুণ খেলে যাচ্ছে বাংলাদেশ। সাকিব আল হাসান ও লিটন দাসের ব্যাটের ওপর ভর করে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে দেশের ছেলেরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৯৬ রান তুলে ফেলেছে স্বাগতিকরা। 

আরও পড়ুন - শান্ত-নাঈমকে ফেরালেন ফারুকী

দারুণ ব্যাটিং করেও ইনিংস বড় করতে পারেননি সাকিব আল হাসান। ৩৯ রান নিয়ে মোহাম্মদ নবীর বলে ক্যাচ তুলে ফেরেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। ৩৮ রান নিয়ে এখনো ক্রিজে টিকে আছেন লিটন দাস। ১৩  রান নিয়ে তাকে সঙ্গ দিয়ে যাচ্ছেন তাওহিদ হৃদয়।

তৃতীয় ওয়ানডেতে বোলিংয়ে দাপট দেখিয়েছে বাংলাদেশ। প্রতিপক্ষ আফগানিস্তানকে আটকে দিয়েছে ১২৬ রানে। শুরুতে ফজলহক ফারুকীর ছোবলে শুরুটা নড়বড়ে হলেও তা কাটিয়ে উঠেছে বাংলাদেশ।

বাংলাদেশের ইনিংস শুরু হতেই আঘাত হানেন ফজলহক ফারুকী। ফিরিয়ে দেন মোহাম্মদ নাঈম ও ও নাজমুল হোসেন শান্তকে। শান্ত ১১ রান নিয়ে সাজঘরের পথ ধরলেও নাঈম রানের খাতাই খুলতে পারেননি। 

তার আগে বল হাতে পেস ঝড় তুলেন শরিফুল ইসলাম। একাই শিকার করেন ৪ উইকেট। তাতেই ৪৫.২ ওভারে  ১২৬ রানে গুটিয়ে গেছে আফগানরা। অতিথিদের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৫৬ রান তুলেন আজমাতুল্লাহ ওমরজাই। ২২ রান আসে হাশমাতুল্লাহ শহীদির ব্যাট থেকে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা