প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ জুলাই ২০২৩ ১৮:৩৬ পিএম
আপডেট : ১১ জুলাই ২০২৩ ২১:০৮ পিএম
তৃতীয় ওয়ানডেতে বোলিংয়ে দাপট দেখিয়েছে বাংলাদেশ। প্রতিপক্ষ আফগানিস্তানকে আটকে দিয়েছে তারা ১২৬ রানে। কিন্তু তারপরও যেন ঠিক স্বস্তিতে নেই দেশের ছেলেরা। ১২৭ রানের সহজ লক্ষ্য তাড়া করতে গিয়ে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৩ রান তুলতেই ২ উইকেট হারিয়ে ফেলেছে লাল-সবুজের জার্সিধারীরা।
আরও পড়ুন - হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশের চাই ১২৭
বাংলাদেশের ইনিংস শুরু হতেই আঘাত হেনেছেন ফজলহক ফারুকী। ফিরিয়ে দিয়েছেন মোহাম্মদ নাঈম ও ও নাজমুল হোসেন শান্তকে। শান্ত ১১ রান নিয়ে সাজঘরের পথ ধরলেও নাঈম রানের খাতাই খুলতে পারেননি। ক্রিজে ব্যাট করছেন এখন লিটন দাস (১৯*) ও সাকিব আল হাসান (৪*)।
তার আগে বল হাতে পেস ঝড় তুলেন শরিফুল ইসলাম। একাই শিকার করেন ৪ উইকেট। তাতেই ৪৫.২ ওভারে ১২৬ রানে গুটিয়ে গেছে আফগানরা। অতিথিদের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৫৬ রান তুলেন আজমাতুল্লাহ ওমরজাই। ২২ রান আসে হাশমাতুল্লাহ শহীদির ব্যাট থেকে।