× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কারফিউ নিয়ম : শেষ আটে জোকোর সামনে রুবলেভ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ জুলাই ২০২৩ ১২:৫৭ পিএম

আপডেট : ১১ জুলাই ২০২৩ ১৩:১৩ পিএম

কারফিউ নিয়ম : শেষ আটে জোকোর সামনে রুবলেভ

পোল্যান্ডের হুবার্ট হুরকাজের বিপক্ষে লড়াইয়ে ঘাম ছুটে গেছে নোভাক জোকোভিচের। সার্বিয়ান তারকা লড়েছেন টানা দুই দিন। টুর্নামেন্টে কারফিউ নিয়মে আগের দিন ফল না হওয়ায় দ্বিতীয় দিনও কোর্টে নেমেছিলেন জোকো। হুবার্টকে শেষ ষোলোয় হারাতে তৃতীয় দিনে লড়তেও মানসিকভাবে প্রস্তুত ছিলেন। কিন্তু উইম্বলডনে শিরোপা ধরে রাখার মিশনে শেষে জয় হয়েছে জোকোরই।

রবিবার রাতে প্রথম দুই সেটে জয় পান জোকোভিচ। এরপর ২০০৯ সালে শুরু হওয়া কারফিউ নিয়মের কারণে খেলা বন্ধ হয়ে যায়। সোমবার দ্বিতীয় দিনে ম্যাচ গড়ালে চলতি আসরে প্রথম কোনো সেট হারেন ৩৬ বর্ষী জোকো। অবশ্য শেষ পর্যন্ত জয় নিশ্চিত করেই কোর্ট ছাড়েন। এটি জোকোর ১৪তম উইম্বলডন কোয়ার্টার ফাইনাল। উইম্বলডনে এ নিয়ে টানা ৩২ ম্যাচ জিতলেন সাতবারের চ্যাম্পিয়ন। ২০১৭ সালে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর এখানে কোনো ম্যাচ হারেননি জোকো।

আরও পড়ুন : সৌদি লিগে বেনজেমা-কন্তের সতীর্থ হতে পারেন পগবা

দুই দিনে হওয়া শেষ ষোলোর ম্যাচটি ৭-৬ (৮-৬), ৭-৬ (৮-৬), ৫-৭, ৬-৪ ব্যবধানে জিতেছেন জোকোভিচ। আজ মঙ্গলবার কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আন্দ্রে রুবলেভের মুখোমুখি হবেন রেকর্ড ২৩ গ্র্যান্ড স্লামজয়ী। 

লন্ডনের স্থানীয় সময় দুপুর ১টায় শুরু হয়ে রাত ১১টা পর্যন্ত চলে টুর্নামেন্টের খেলাগুলো। আর ১১টা থেকে জারি হয় কারফিউ নিয়ম। রাত ১১টার পর খেলা হলে আশপাশের মানুষ এবং দর্শকদের বাড়ি ফিরতে সমস্যা হতে পারে, এমন ভেবেই এ নিয়ম চালু করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা