প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ জুলাই ২০২৩ ২২:৫৬ পিএম
আপডেট : ১০ জুলাই ২০২৩ ২২:৫৯ পিএম
এমা রাদুকানু ২০২১ ইউএস ওপেনে ইতিহাস গড়েছিলেন। মাত্র ১৮ বছর বয়সে প্রথম কোনো নারী হিসেবে কোয়ালিফায়ার খেলে এসে জিতেছিলেন গ্র্যান্ড স্ল্যাম।
আরও পড়ুন : ফুটবল ছাড়ছেন মেগান
সেদিন ফাইনালে তার প্রতিপক্ষ কানাডার অষ্টাদশী লেইলা ফার্নান্দেজও ছিলেন কোয়ালিফায়ার খেলে আসা। সেটিও ছিল টেনিস ইতিহাসের নতুন ঘটনা। মিডিয়ার শিরোনাম ছিল, ‘টেনিস বিশ্বে নতুন তারার আগমন।’
এবার সেই নতুন সেনসেশন আরও এক জায়গায় রেকর্ড গড়েছেন। ব্রিটিশ নারী টেনিস তারকাদের মাঝে রাদুকানুই এখন সর্বোচ্চ উপার্জনকারী খেলোয়াড়। অথচ উইম্বলডনে চলা গ্র্যান্ড স্ল্যামে তিনি খেলছেন না।
ইনজুরি ও অফফর্মে সেই রাদুকানু এখন এতটাই অসহায় হয়ে পড়েছেন যে- তার কাছে ইউএস ওপেনের ইতিহাস, অবিশ্বাস্য, অলীক স্বপ্ন বলে মনে হচ্ছে। কিন্তু কোর্টে না নেমে আয় পাচ্ছেন রাদুকানু।
সব টাকা অবশ্য প্রাইজমানি থেকে আসছে না। গেল সপ্তাহে স্পন্সরশিপ থেকে রাদুকানুর ট্যাকে ঢুকেছে ১.৩৪ কোটি পাউন্ড। মানে চলতি টুর্নামেন্ট শেষে তিনি পাবেন ৪.২ কোটি পাউন্ড।