× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফুটবল ছাড়ছেন মেগান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ জুলাই ২০২৩ ২২:৪১ পিএম

ফুটবল ছাড়ছেন মেগান

নারী ফুটবলের সুপারস্টার তিনি। দেশের হয়ে জিতেছেন দুটি বিশ্বকাপ শিরোপা। সাফল্য আছে ব্যক্তিপর্যায়েও। ব্যালন ডি’অরসহ সম্ভাব্য সব শিরোপাই জেতা হয়েছে যুক্তরাষ্ট্রের কিংবদন্তি ফুটবলার মেগান র‌্যাপিনোর।

আরও পড়ুন : নেইমার-ভিনির ভালোবাসায় সিক্ত বাকিরাও

সেই তিনি এবার বুটজোড়া তুলে রাখার ঘোষণা দিয়েছেন। জানিয়েছেন- ২০ জুলাই শুরু হতে চলা ফিফা নারী বিশ্বকাপেই দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানছেন ৩৮ বছর বয়সি এই ফুটবলার।

যুক্তরাষ্ট্রের হয়ে ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপ জিতেছেন তিনি। ২০১৯ বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রেখে একই সঙ্গে গোল্ডেন বুট ও বল দুই-ই জেতা হয়েছে তার। পরবর্তীকালে ফিফার বর্ষসেরা নারী ফুটবলারের খেতাবও জেতেন তিনি। সেই তিনি এবার বিশ্বকাপ শুরুর আগেই জানিয়ে দিয়েছেন এটিই হতে যাচ্ছে তার শেষ বিশ্বকাপ।

দীর্ঘ ক্যারিয়ারের জন্য সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে মেগান বলেন, ‘আমি অসাধারণ একটা ক্যারিয়ার পার করেছি। খেলার মাধ্যমেই সারা বিশ্বের কাছে পরিচিতি পেয়েছি। এতদিন সাফল্যের সঙ্গে খেলতে পেরে সবার কাছে কৃতজ্ঞ আমি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা