× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জেসিরও অভিষেক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ জুলাই ২০২৩ ১১:০৪ এএম

আপডেট : ১০ জুলাই ২০২৩ ১১:১৬ এএম

জেসিরও অভিষেক

এসিসি উইমেন্স ইমার্জিং এশিয়া কাপ দিয়ে আন্তর্জাতিক আম্পায়ারিং শুরু করেন সাথিরা জাকির জেসি। দেশের প্রথম আন্তর্জাতিক নারী আম্পায়ারও তিনি। ইমার্জিং কাপে দায়িত্ব পালন করলেও সেগুলোর বেশিরভাগই ছিল না আন্তর্জাতিক ম্যাচ।

আরও পড়ুন : বদলে যাওয়া বাংলাদেশের নেপথ্যে

যেগুলো আন্তর্জাতিক ম্যাচের মর্যাদা পেয়েছিল সেগুলোতে অবশ্য দায়িত্ব পালনের সুযোগ হয়নি। ছিলেন চতুর্থ আম্পায়ারের দায়িত্বে। সেই হিসেবে আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিং করার অভিজ্ঞতা ইতোমধ্যেই হয়ে গেছে সাথিরা জাকির জেসির।

এক ম্যাচের ওই অভিজ্ঞতা নিয়ে গতকাল ফের চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করেন জেসি। ঘরের মাঠে প্রথমবার আন্তর্জাতিক ম্যাচে দায়িত্ব পালন করেন। বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত জেসি বলেন, ‘দেশের মাটিতে ভারতের মতো দলের বিপক্ষে দায়িত্ব পালন করা দারুণ ব্যাপার। নিজ দেশের মাটিতে আন্তর্জাতিক ম্যাচে দায়িত্ব পালন করা আরও বেশি দারুণ।’

বাংলাদেশ-ভারত ম্যাচে ছিলেন হারমানপ্রীত কাউর-স্মৃতি মান্ধানার মতো তারকারা। তাদের মতো বড় ক্রিকেটারের সঙ্গে একই মাঠে কাজ করাকেও গর্বের মনে করেন, ‘স্মৃতি-হারমানপ্রীতদের মতো ক্রিকেটারদের সঙ্গে একই মাঠ শেয়ার করা গর্বের ব্যাপার। এই রকম সুযোগ পেয়েও রোমাঞ্চিত।’

চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করা জেসির অবশ্য এবার সিরিজে দায়িত্ব পালন করার সুযোগ হবে না। আন্তর্জাতিক প্যানেলের অন্তর্ভুক্ত না হওয়ায় চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেই সন্তুষ্ট থাকতে হচ্ছে।

এবার না পারলেও পরের সিরিজে দায়িত্ব পালন করার ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি। জেসি বলেন, ‘আগামী সিরিজে হয়তো মাঠে দায়িত্ব পালন করতে পারব। আমি একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। আসন্ন পাকিস্তান সিরিজ থেকে সুযোগ আসতে পারে।’

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের বাকি দুই ম্যাচেও চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন সাথিরা জাকির জেসি। আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিং করার আগে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত আম্পায়ারিং করেছেন।

ছেলেদের প্রথম বিভাগ ক্রিকেট ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে জেসির। এবার ওই অভিজ্ঞতা সমৃদ্ধ করার পথে আরও একধাপ এগিয়ে গেলেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা