প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৩ ২৩:১২ পিএম
পরিসংখ্যানে বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে
২৫৬
ওয়ানডেতে যেকোনো উইকেট জুটিতে আফগানিস্তানের সবচেয়ে বেশি সংগ্রহ। উদ্বোধনী জুটিতে এর আগে সর্বোচ্চ ১৪১ রান তুলেছিল আফগানরা। ২০১২ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে এই রেকর্ড গড়েন করিম সাদিক ও জাভেদ আহমাদি। যেকোনো উইকেট জুটিতে ২০১০ সালে স্কটল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় উইকেট জুটিতে ২১৮ রান করেছিলেন করিম সাদিক ও মোহাম্মদ শেহজাদ।
আরও পড়ুন : মেয়েদের ম্যাচ দেখতে লাগবে না টিকিট
২৯
ওয়ানডে ইতিহাসে এটি ২৯তম ২৫০ ছাড়ানো ইনিংস। বাংলাদেশের বিপক্ষে ১৪তম ২৫০ রানের জুটি এটি।
১০০
২০১৯ সালে সবশেষ বাংলাদেশের বিপক্ষে ওপেনিং জুটিতে শতরানের জুটি হয়েছিল। চার বছর পর কোনো দল বাংলাদেশের বিপক্ষে ওপেনিং জুটিতে শতরান করল। ২০১২ সালের পর এটিই দেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে প্রথম শতরানের উদ্বোধনী জুটি। এশিয়া কাপে পাকিস্তানের মোহাম্মদ হাফিজ ও নাসির জামশেদ জুটি করেছিল ১৩৫ রান।
১৪৫
ওয়ানডেতে আফগানিস্তানের দ্বিতীয় ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহ। সর্বোচ্চ ১৬২ রান করেছিলেন ইব্রাহিম জাদরান। ২০২২ সালে শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলেতে।
৬
এই নিয়ে ষষ্ঠবার বাংলাদেশের বিপক্ষে প্রতিপক্ষ দলের দুই ওপেনার সেঞ্চুরির দেখা পেলেন। সব মিলিয়ে ১৬ বার প্রতিপক্ষের দুই ব্যাটার বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করেছেন।
৩
এই নিয়ে তৃতীয়বার এক ইনিংসে দুই আফগান ব্যাটার সেঞ্চুরি পেলেন। প্রথমবারের মতো দুই আফগান ওপেনারের সেঞ্চুরির ঘটনা এটি।
৩৩১/৯
ওয়ানডেতে আফগানিস্তানের তৃতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ ৩৩৮, ২০১৭ সালে গ্রেটার নয়ডায় আয়ারল্যান্ডের বিপক্ষে। বাংলাদেশের বিপক্ষে আফগানদের আগের সর্বোচ্চ ২৫৮, ২০১৬ সালে মিরপুরে।