× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কামিন্সের দিনে বোলারদের ওপর ভরসায় ইংল্যান্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ জুলাই ২০২৩ ১৪:২৪ পিএম

আপডেট : ০৮ জুলাই ২০২৩ ১৫:০৬ পিএম

খাজাকে ফিরিয়ে ইংলিশ শিবিরে স্বস্তি ফিরিয়েছেন মইন আলি। তৃতীয় দিনে তাকে আরও বেশি কাজ করতে হবে...

খাজাকে ফিরিয়ে ইংলিশ শিবিরে স্বস্তি ফিরিয়েছেন মইন আলি। তৃতীয় দিনে তাকে আরও বেশি কাজ করতে হবে...

হেডিংলিতে আজ অস্ট্রেলিয়া দাপট দেখালে পরদিন দেখাচ্ছে ইংল্যান্ড। এগিয়ে যাওয়া-পিছিয়ে পড়ার অ্যাশেজ টেস্টে দ্বিতীয় দিন শেষে লাগাম নিজেদের হাতে রেখেছে সফরকারী অজিরা। লিডসে প্রথম দিনে ২৬৩ রানে অলআউট হয়েও বল হাতে আধিপত্য দেখিয়েছেন কামিন্স-স্টার্করা। ২৩৭ রানে ইংলিশদের গুটিয়ে লিড নেওয়া অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে দিনের শেষ পর্যন্ত এগিয়ে আছে ১৪২ রানে।

হেডিংলিতে প্রথম দিনে অজিদের প্রথম ইনিংসে ২৬৩ রানের জবাবে ৩ উইকেট হারিয়ে ৬৮ রান তোলে ইংল্যান্ড। ১৯৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন কামিন্সের তোপে ২৩৭ রানে ইনিংস থামে স্বাগতিকদের। ২৬ রানে এগিয়ে থেকে ব্যাটে নেমে দ্বিতীয় দিন শেষে অজিদের সংগ্রহ ৪ উইকেটে ১১৬ রান। ১৪২ রানের লিড নিয়ে তৃতীয় দিন ব্যাটে নামবে অস্ট্রেলিয়া।

আরও পড়ুন : দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

দ্বিতীয় দিন ব্যাটে নেমে দ্রুত উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। প্রতিরোধ গড়েন অধিনায়ক বেন স্টোকস। মইন আলি আশা দেখালেও পারেননি। স্টোকস এক প্রান্ত আগলে রাখলেও ২৩৭ রানে শেষ ব্যাটার হিসেবে শিকার হন টড মারফির। সেখানেই থামে ইংলিশদের ইনিংস। ১০৮ বলে ৮০ রান করেন স্টোকস।

সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থাকা অজিদের হয়ে বল হাতে দাপট দেখান প্যাট কামিন্স। প্রথম দিন ২ উইকেটে দ্বিতীয় দিনে বাড়িয়ে নেন ফাইফারে। ১৮ ওভার বল করে ৯১ রান খরচায় নেন ৬ উইকেট। মিচেল স্টার্ক নেন ২টি উইকেট।

২৬ রানে এগিয়ে থেকে ব্যাটে নামা অসেট্রলিয়া শুরুতেই উইকেট হারায়। পরে হাল ধরেন উসমান খাজা ও মার্নাশ লাবুশেন। স্কোরবোর্ডে ৬৮ রানের সময় লাবুশেন ফেরেন ৩৩ রান করে। অজিরা ৭২ রানে তৃতীয় উইকেট হারায়। ৯ বলে ২ রান করে ফেরেন স্টিভেন স্মিথ। খাজার অবদান ৪৩ রান। ট্রাভিস হেড ও মিচেল মার্শয় দিন শেষ করে অস্ট্রেলিয়া। ইংলিশদের হয়ে ২টি উইকেট নেন মইন। তৃতীয় দিনে মইন আলি তথা বোলারদের দিকে তাকিয়ে থাকবে সিরিজ রক্ষার লড়াইয়ে নামা ইংল্যান্ড।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা