× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ জুলাই ২০২৩ ১৩:৩৬ পিএম

আপডেট : ০৮ জুলাই ২০২৩ ১৪:১৮ পিএম

টস জিতেছেন লিটন ছবি : আ ই আলীম

টস জিতেছেন লিটন ছবি : আ ই আলীম

আফগানিস্তানের বিপক্ষে তিন ওয়ানডের সিরিজে দ্বিতীয়টিতে টস জিতে ফিল্ডিংয়ে নামছে বাংলাদেশ। আকস্মিক অবসরে যাওয়া এবং প্রধানমন্ত্রীর অনুরোধে ফিরে এসে ছুটিতে যাওয়া অধিনায়ক তামিম ইকবালের বদলে খেলছেন নাঈম শেখ। আফগানদের বিপক্ষে অধিনায়কত্ব করছেন লিটন দাস।

দুপুর ২টায় বন্দরনগরী চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা শুরু হবে। আফগানিস্তানের বৈচিত্র্যপূর্ণ স্পিন আক্রমণের বিপরীতে সিরিজ বাঁচানোর লড়াইয়ে নামছে স্বাগতিক দল। পেস আক্রমণে তিনজনকে রেখেছে টিম টাইগার্স—ইবাদত হোসেন, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান। তাসকিনের বদলি খেলছেন ইবাদত।

চট্টগ্রামে বৃষ্টিবিঘ্নিত প্রথম ম্যাচে বিবর্ণ ব্যাটিংয়ে ১৭ রানে হেরেছিল বাংলাদেশ। এবার সিরিজ বাঁচানোর জন্য ঘুরে দাঁড়ানোর পালা টাইগারদের। তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ। অতিথিদের বিপক্ষে আগের দুই সিরিজের দুটিতেই জয় পেয়েছিল বাংলাদেশ।

মুখোমুখি হিসেবে বাংলাদেশ ও আফগানিস্তানের ১২ বারের দেখায় ওয়ানডেতে জয়ের পাল্লা খুব বেশি ভারী নয় লাল-সবুজের দলের। বাংলাদেশের সাত জয়ের বিপরীতে আফগানরা জিতেছে পাঁচটিতে।

বাংলাদেশ একাদশ :

লিটন দাস (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, নাঈম শেখ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা