× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফর্ম নিয়ে চিন্তাহীন লিটন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ জুলাই ২০২৩ ১৩:০৭ পিএম

আপডেট : ০৮ জুলাই ২০২৩ ১৩:১২ পিএম

ফর্ম নিয়ে চিন্তাহীন লিটন

অধিনায়ক তামিম ইকবালের সিরিজ থেকে সরে দাঁড়ানোর পর অধিনায়কত্বের দায়িত্বভার পেয়েছেন লিটন দাস। গতকাল সংবাদ সম্মেলনে তামিম ইস্যুর মাঝে লিটনের দিকে ছুটেছে ফর্ম নিয়ে প্রশ্নবাণ। লিটন অবশ্য খুব একটা স্বচ্ছন্দ্ বোধ করেননি ফর্ম নিয়ে প্রশ্নে সেটার প্রমাণ তার উত্তর। প্রশ্নকর্তাকে পাল্টা প্রশ্ন করে বসেন, ‘ফর্ম কী ভাই? কত করলে ফর্মে থাকব, এটা একটু বলেন না!’

আরও পড়ুন : সিরিজ নিশ্চিত করতে চায় আফগানরা

২০২২ সাল স্বপ্নের মতো কেটেছে লিটনের। তিন ফরম্যাটে তার ব্যাটে ছিল ১ হাজার ৯২১ রান। ওয়ানডেতে ৫২.৪৫ গড়ে করেন ৫৭৭ রান। দারুণ ওই ছন্দের পর চলতি বছর সময়টা মোটেও ভালো কাটছে না লিটনের জন্য। চলতি বছর ১০ ওয়ানডেতে ২৬.১১ গড়ে দুই হাফসেঞ্চুরিতে তার রান ২৩৫ রান। রানের খাতা খোলার আগে প্যাভিলিয়নে ফেরেন তিনবার।

চলতি বছর নিজের ওয়ানডে পারফরম্যান্সের পরিসংখ্যান শুনে লিটন অবশ্য নিশ্চুপ ছিলেন না। তার কাছে ২৫-২৬ গড় মোটেও খারাপ নয়। লিটন বলেন, ‘গড়? ২৫-২৬ একদম খারাপ নয়। আপনি কত চান? ৫০ করাই লাগবে প্রতি ম্যাচে! (হাসি)।’ ফর্ম খারাপ সেটা মানতে নারাজি লিটন বলেন- ‘দেখুন, ক্রিকেটে একটা সিরিজ ভালো যাবে, একটা খারাপ যাবে। এটা নরমাল। ফর্ম আসবে-যাবে, এটা এমন কোনো কিছু নয়।’

তিনি আরও যোগ করেন, ‘তিন ফরম্যাট খেলছি। একটি ফরম্যাট খারাপ যেতেই পারে। আমার কাছে মনে হয় না… বাড়তি কোনো চাপ নেই। আমি সাধারণভাবেই আমার ক্রিকেট নিয়ে চিন্তা করছি, কীভাবে আরও ভালো করা যায়, চেষ্টা করছি।’

খারাপ ফর্মের মাঝে লিটনের ওপর পড়েছে অধিনায়কের বাড়তি চাপ। সঙ্গে তামিমের না থাকায় তৈরি হওয়া সংকট। সব মিলিয়ে লিটন চাপ অনুভব করছেন না- ‘না ভাই, চিল।’ নিজের ব্যাটিং নিয়ে লক্ষ্য সব সময় থাকে জানিয়ে বলেন, ‘ক্রিকেট তো আর ব্যক্তিগত গেম না। আপনি যখন পারফর্ম করবেন ওটা দলেরই কাজে লাগবে।’

ওয়ানডেতে বিবর্ণ লিটন অবশ্য অন্য দুই ফরম্যাটে ঠিকই রান পাচ্ছেন। চলতি বছর খেলা ৬ টি-টোয়েন্টিতে ৩৮.১৬ গড় ও ১৫৯.০২ স্ট্রাইক রেটে করেছেন ২২৯ রান। দুই টেস্টে ৪৭ গড়ে লিটনের ব্যাটে এসেছে ১৪১ রান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা