× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুপুরে সংবাদ সম্মেলন, অধিনায়কত্ব ছাড়ছেন তামিম!

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ জুলাই ২০২৩ ১০:০৬ এএম

আপডেট : ০৬ জুলাই ২০২৩ ১২:০২ পিএম

তামিম ইকবাল খান

তামিম ইকবাল খান

গত ৪৮ ঘণ্টা ধরেই উত্তাল বাংলাদেশ ক্রিকেট অঙ্গন! ফিটনেস ঠিকঠাক না থাকলেও আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে খেলতে চান -তামিম ইকবালের এমন সিদ্ধান্তে বিতর্কের ঝড়! প্রতিদিনের বাংলাদেশের সঙ্গে কথা বলতে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন! তার পথ ধরে আবার কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। বৃহস্পতিবার সকাল থেকেই খবর তামিম নাকি ক্যাপ্টেন্সি ছাড়ছেন।

দুপুর ১টা ৩০ মিনিটে বিশেষ সংবাদ সম্মেলন ডেকেছেন তামিম ইকবাল খান। সংবাদ সম্মেলন হবে চট্টগ্রামের হোটেল টাওয়ার ইনের কৃষ্ণচূড়া হলে। 

এ সম্মেলনে যদি বিশেষ কোনো ঘোষণা আসে তাতে যেমন অবাক হওয়ার কিছু থাকবে না, একইভাবে তামিম যদি খুব কঠিন কিছু কথাবার্তা বলেন, তাতেও বিস্মিত হওয়ার কিছু থাকবে না। 

আনফিট তামিম খেলার সিদ্ধান্ত নিলে প্রতিদিনের বাংলাদেশের কাছে নাজমুল হাসান সাফ জানান, ‘এটি তো আর পাড়ামহল্লার কোনো ম্যাচ নয়, আন্তর্জাতিক একটা ম্যাচ। এমন সিরিজের আগের দিন অধিনায়ক বলছে সে ফিট না। কিন্তু খেলবে। খেলে নিজের ফিটনেস বোঝার চেষ্টা করবে। এটা তো পেশাদার কোনো আচরণ হতে পারে না। আমি ঠিক বুঝে উঠতে পারছি না, কোন দৃষ্টিভঙ্গি নিয়ে তামিম এমন কথা বলল। আমি কোচের সঙ্গে কথা বলেছি। কোচও এমন কোনো কিছুর সঙ্গে অভ্যস্ত নয়। সেও ক্ষুব্ধ। তামিমকে আসলে পরিষ্কার করে জানাতে হবে সে কী চায়। কোন পর্যায়ে আছে সে। দেখি আমি ম্যাচ দেখতে চট্টগ্রাম যাব।’

আরও পড়ুন: খেলছেন ‘আনফিট’ তামিম

সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপ। এ দুটো টুর্নামেন্ট সামনে রেখে দল সাজাচ্ছে বাংলাদেশ। কিন্তু তামিমের ইনজুরি এবং ফিটনেস জটিলতায় দলের সংকট বাড়াচ্ছে। প্রায় প্রতিটি সিরিজেই তামিমের ইনজুরি নিয়ে দলকে নতুন করে চিন্তা করতে হচ্ছে। কোচকে পরিকল্পনায় বদল আনতে হচ্ছে। অন্তত বিশ্বকাপের আগেভাগে এমন সমস্যা আর দেখতে চায় না টিম ম্যানেজমেন্ট।

সেই প্রসঙ্গে নাজমুল হাসান পাপন বলছিলেন, তামিমের এমন কথা আমার মেজাজ খারাপ করে দিয়েছে। হাতু (হাতুরুসিং) আমাকে ফোন দিয়ে আধঘণ্টা চিল্লাচিল্লি করছে। এটা কি সে পাড়ার খেলা পেয়ে গেছে নাকি! যে আমি ফিট আছি কি না, তা খেলে দেখব। হয় আপনি ফিট, নয়তো ফিট না। ডাক্তাররাও কিছু পাচ্ছে না তো! আমি তো আসলে জানি না যে ও এই কথা বলছে। আমাকে এটা কোচ বলেছে। আমাকে কিছুক্ষণ আগে কোচ ফোন করেছিল। তামিম ফিট না হলে ফিট না, এটা নাকি খেলে দেখবে সে। আন্তর্জাতিক ম্যাচ কি এমন মনোভাব নিয়ে কেউ খেলতে নামে? এটা হয় নাকি! দেখি, কালকে মাঠে যাব এজন্যই। আসলে ওর মনটাকে শক্ত করতে হবে। ওর ডিসিশান নিতে হবে ও আসলে কী চায়। খেলব কি খেলব না, দেখি... এমন করেই যাচ্ছে। এর আগের ম্যাচেও তো তাই করেছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা