× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দল নির্বাচন নিয়ে অভিযোগ ঘানির

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ জুলাই ২০২৩ ০০:৪১ এএম

দল নির্বাচন নিয়ে অভিযোগ ঘানির

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়ায় নির্বাচকদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনেছেন আফগানিস্তান ওপেনার উসমান ঘানি। একই সঙ্গে আফগানিস্তান টিম ম্যানেজমেন্ট দুর্নীতিমুক্ত না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতি নিয়েছেন তিনি।

আরও পড়ুন : কুয়েতকে হারিয়ে নবম সাফ শিরোপা জিতল ভারত

সবশেষ গত মার্চ মাসে পাকিস্তানের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ঘানি। যেখানে ৭ ও ১৫ রান আসে তার ব্যাট থেকে। এমন পারফরম্যান্সের কারণে তাকে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি দলে রাখেনি আফগানিস্তান। তার জায়গায় দলে ডাকা হয়েছে অভিজ্ঞ ওপেনার মোহাম্মদ শাহজাদকে। বিষয়টি মানতে পারেননি ঘানি। দল নির্বাচন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে প্রশ্ন তুলেছেন, ‘সতর্ক করার জন্য আমি আফগানিস্তান ক্রিকেট থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ক্রিকেট বোর্ডের দুর্নীতিগ্রস্ত নেতৃত্ব আমাকে পিছিয়ে যেতে বাধ্য করেছে। তবে আমি আমার কঠোর পরিশ্রম চালিয়ে যাব এবং সঠিক ব্যবস্থাপনা ও নির্বাচক কমিটি গঠনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করব। একবার এটি হয়ে গেলে আমি গর্বিতভাবে আফগানিস্তানের হয়ে খেলায় ফিরব।’

ঘানি আরও বলেছেন, তিনি আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মিরওয়াইস আশরাফের সঙ্গে দেখা করার জন্য একাধিকবার চেষ্টা করেছিলেন। তবে তিনি তাতে রাজি হননি। এ ছাড়া নতুন প্রধান নির্বাচক আসাদুল্লাহ খান তাকে সব ফরম্যাট থেকে বাদ দেওয়ার বিষয়ে ‘সন্তোষজনক প্রতিক্রিয়া’ না দেওয়ার জন্যও সমালোচনা করেন।

তবে এসব অভিযোগ নিয়ে কোনো কথা বলেননি দলটির প্রধান নির্বাচক আসাদুল্লাহ। শাহজাদকে পুনরায় দলে ফেরানো নিয়ে বলেন, ‘শাহজাদের নির্বাচন ঘরোয়া পারফরম্যান্সের ওপর ভিত্তি করে হয়েছে। আমরা মূলত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ মাথায় রেখে খেলোয়াড়দের নিয়ে পরীক্ষা করছি। শাহজাদ কতটা ভালো করতে পারেন তা প্রমাণ করার জন্য এই সুযোগটি তিনি কাজে লাগাতে পারেন। তিনি আমাদের ওয়ানডে পরিকল্পনার অংশ নন তবে ফোকাস করা হচ্ছে। এ ছাড়া অধিনায়ক ও কোচের দাবি ছিল শাহজাদকে একটি বিকল্প হিসেবে দেখার। আমাদের টপ অর্ডারে গুরবাজ ছাড়া আর কেউ নেই, তাই আমরা তাকে ব্যাকআপ হিসেবে তৈরি করতে চাই।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা