× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুয়েতকে হারিয়ে নবম সাফ শিরোপা জিতল ভারত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ জুলাই ২০২৩ ০০:১৭ এএম

আপডেট : ০৫ জুলাই ২০২৩ ১০:৫৭ এএম

কুয়েতকে হারিয়ে নবম সাফ শিরোপা জিতল ভারত

নির্ধারিত ৯০ মিনিটে ফল না আসায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও ফল না এলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। ভাগ্য সুপ্রসন্ন হয় ভারতের। কুয়েতকে ৫-৪ ব্যবধানে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের নবম শিরোপা ঘরে তোলে টুর্নামেন্টের আয়োজক ভারত।

এদিন বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই সমানতালে লড়াই করে দুই দল। তবে ম্যাচের প্রথম সাফল্যটা পায় কুয়েত। ম্যাচের ১৫ মিনিটে সুপরিকল্পিত আক্রমণ থেকে গোল করে কুয়েতকে সাফল্য এনেদেন আলখালদি। পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে ভারত। ম্যাচের ১৯ মিনিটে সুনীলের শট আটকে দিয়ে কুয়েতকে রক্ষা করেন গোলরক্ষক। 

তবে খুব বেশি সময় ভারতকে আটকে রাখা যায়নি। ম্যাচের ৩৮ মিনিটে সাহাল সামাদ গোলের উদ্দেশে বল বাড়িয়ে দেন ফাঁকায় থাকা ছাঙতেকে। গোল করার অমন সহজ সুযোগ হাতছাড়া করেননি মণিপুরের ২৫ বছরের ফুটবলার। ১-১ ব্যবধানে সমতা ফিরিয়ে বিরতিতে যায় ভারত।

বিরতি থেকে ফিরে পাল্লা দিয়ে লড়াই করেছে দুই দলই। বেশ কবার গোলের সুযোগও তৈরি করেছিল দুই দল। তবে ফিনিশিংশের ব্যর্থতায় গোল পায়নি কোনো দল। পরে ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ালেও কাজ না হলে টাইব্রেকারের দ্বারস্থ হতে হয় রেফারিকে।

টাইব্রেকারের প্রথম ৫ শটের ৪টিতে গোল পায় দুই দলই। গোলরক্ষকের বাধায় রক্ষা পায় ভারত-কুয়েতের সমান ১টি করে শট। পরে ১টি করে শট নেয় দুই দল। প্রথম শটে ভারতীয়রা লক্ষ্য ভেদ করলেও কুয়েতের সামনে দেয়াল হয়ে দাঁড়ান টুর্নামেন্টজুড়ে দারুণ সব সেভ করা গুরপ্রীত। তার এ সেভে নবম শিরোপা জয়ের স্বাদ পায় ভারত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা