× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সৌদি ক্লাব ইত্তেফাকের দায়িত্বে জেরার্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ জুলাই ২০২৩ ০০:১৬ এএম

আপডেট : ০৫ জুলাই ২০২৩ ০০:১৭ এএম

সৌদি ক্লাব ইত্তেফাকের দায়িত্বে জেরার্ড

গত বছর প্রিমিয়ার লিগের দল অ্যাস্টন ভিলার চাকরি হারানোর পর থেকেই নতুন দল খুঁজছিলেন স্টিভেন জেরার্ড। সৌদি প্রো লিগে ব্যর্থ এক মৌসুম পার করায় আল ইত্তেফাকও ছিল একজন কোচের খোঁজে। সেখানেই এবার দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক এই ইংলিশ মিডফিল্ডারকে।

আরও পড়ুন : ভক্তদের হুড়োহুড়িতে ভাঙল মার্টিনেজের গাড়ির কাচ

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে জেরার্ডকে দায়িত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করে আল ইত্তেফাক। তবে ঠিক কয় মৌসুমের জন্য এই চুক্তি। পারিশ্রমিকের অঙ্কটাইবা কেমন সেসব বিষয়ে কিছু জানায়নি ক্লাবটি।

লিভারপুলের হয়ে ১৯৯৮ থেকে ২০১৫ পর্যন্ত মোট ৫০৪ ম্যাচ খেলেছেন জেরার্ড। গোল করেছেন ১২০টি। এরপর ফুটবলকে বিদায় জানিয়ে ২০১৮ সালে স্কটিশ ক্লাব রেঞ্জার্সের দায়িত্ব নেন তিনি। তার অধীনে ২০২০-২১ মৌসুমে ১০ বছরের মধ্যে নিজেদের প্রথম স্কটিশ প্রিমিয়ারশিপ শিরোপা জেতে রেঞ্জার্স।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা