× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভক্তদের হুড়োহুড়িতে ভাঙল মার্টিনেজের গাড়ির কাচ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ জুলাই ২০২৩ ০০:০৭ এএম

আপডেট : ০৫ জুলাই ২০২৩ ০০:১৭ এএম

ভক্তদের হুড়োহুড়িতে ভাঙল মার্টিনেজের গাড়ির কাচ

বাংলাদেশে এসেছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। ১১ ঘণ্টা ঢাকা সফর করলেও ভক্তদের সামনে যাননি আর্জেন্টিনার গোলবারের এ অতন্দ্র প্রহরী। ‘বাজপাখি’কে দেখতে না পেয়ে যারপরনাই হতাশ দেশের ভক্ত-সমর্থকরা। কিন্তু প্রতিবেশী ভারতে ফুটবল অনুরাগীরা মার্টিনেজকে ঠিকই দেখার সুযোগ পেয়েছেন। বিশ্বকাপজয়ী এ গোলকিপারকে স্বাগত জানাতে কলকাতার মিলনমেলা প্রাঙ্গণ সেজেছিল নতুন রূপে।

আরও পড়ুন : ‘ম্যারাডোনা-মেসির কাতারে ডি মারিয়া’

কিন্তু মার্টিনেজ অনুষ্ঠানস্থলে পৌঁছানোর আগেই অনুসারীদের ভিড় উপচে পড়ে। একপর্যায়ে দেখা দেয় চরম বিশৃঙ্খলা। মার্টিনেজের সঙ্গে ছবি তুলতে মঞ্চে হুড়োহুড়ি শুরু করে ভারতের সাবেক ফুটবলাররা। অনেকে সঙ্গী করে নেন তাদের পরিবারকেও। মঞ্চে উঠে পড়েছিলেন এক ভক্তও। 

মঙ্গলবার নির্ধারিত সময়ের ২০-২৫ মিনিট পর মিলনমেলা প্রাঙ্গণে পৌঁছান মার্টিনেজ। প্রিয় ফুটবলারকে দেখতে মঞ্চের দিকে এগোতে থাকেন ভক্তরা। তাতেই ব্যারিকেড ভাঙার মতো অবস্থা তৈরি হয়েছিল। হুলস্থুল পরিস্থিতি সামাল দিতে বেগ পেতে হয়েছে পুলিশকে।

অনুষ্ঠানে ইস্টবেঙ্গল ও মোহনবাগান ফুটবল সুপারস্টার লিওনেল মেসির এ সতীর্থকে সংবর্ধনা দিয়েছে। ইস্টবেঙ্গলের জার্সি গায়ে জড়িয়েছিলেন মার্টিনেজ। ‘জয় ইস্টবেঙ্গল’ বলে ভক্তদের মনও কাড়েন। অনুষ্ঠানস্থল ছাড়ার সময় ফের হট্টগোল বেধে যায়। পুলিশের কড়া নিরাপত্তার মাঝেই অনেকে মার্টিনেজকে ছুঁয়ে দেখতে চান। সমর্থকদের ধাক্কাধাক্কিতে তার গাড়ির গ্লাসই ভেঙে যায়। শেষে পুলিশের গাড়িতে চেপে মিলনমেলা প্রাঙ্গণ থেকে চলে যান মার্টিনেজ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা