× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘ম্যারাডোনা-মেসির কাতারে ডি মারিয়া’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ জুলাই ২০২৩ ২৩:৫৮ পিএম

‘ম্যারাডোনা-মেসির কাতারে ডি মারিয়া’

বয়সভিত্তিক দল থেকেই যেন ‘ফাইনালম্যান’ হয়ে উঠেছিলেন অ্যাঞ্জেল ডি মারিয়া। ২০০৮ অলিম্পিকে সোনা জিততে করেছিলেন গোল, তার গোলেই কেটেছে আর্জেন্টিনার ৩৩ বছরের শিরোপাখরা। মেসির হাতে বিশ্বকাপ আনার পেছনেও অন্যতম কারিগর তিনি। কিন্তু এই ডি মারিয়া কি প্রাপ্য সম্মানটুকু পান, ম্যারাডোনা-মেসিদের মতো কি আর্জেন্টাইনদের মুখে মুখে তার নাম ঘোরে?

আরও পড়ুন : বাড়বে বিপিএলের ভেন্যু

তা ডি মারিয়ার নাম মানুষের মুখে ঘুরুক আর নাইবা ঘুরুক, আর্জেন্টিনাকে প্রথম বিশ্বকাপ জেতানো কোচ সিজার লুইস মেনোত্তির কাছে তিনি ম্যারাডোনা ও লিওনেল মেসির কাতারে। কিংবদন্তি আর্জেন্টাইনদের কথা বললে সেখানে কি ডি মারিয়াকে রাখা যাবে বা তিনি সম্মান পাবেন কতটুকু, এমন জিজ্ঞাসায় মেনোত্তি বলেছেন- ‘ডি মারিয়া এমন একজন ফুটবলার, যার গ্রেট ফুটবলারদের মতো সম্মান প্রাপ্য। তাকে কেম্পেস, ম্যারাডোনা, মেসির কাতারেই রাখি। আমার কাছে, তার চেয়ে বেশি আর্জেন্টাইন ফুটবলকে কেউ প্রতিনিধিত্ব করেনি।’

নিজের কথার যুক্তিও টেনেছেন ‘এল ফ্ল্যাকো’ নামে খ্যাত বিশ্বকাপজয়ী সাবেক কোচ- ‘যারা ফুটবল বোঝে তারা ডি মারিয়াকে সম্মান করে। যারা তাকে চেনে তারা ভালোওবাসে। আমার কাছে সে আদর্শ- যাকে সর্বকালের সেরার সঙ্গে তুলনা করা যায়।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা