× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাড়বে বিপিএলের ভেন্যু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ জুলাই ২০২৩ ২৩:৪৭ পিএম

আপডেট : ০৫ জুলাই ২০২৩ ০০:১০ এএম

বাড়বে বিপিএলের ভেন্যু

প্রতিবারই বিপিএল সীমাবদ্ধ থাকে তিন মাঠে। ঢাকা, চট্টগ্রামের পাশাপাশি সিলেট কিংবা খুলনায় গড়ায় বিপিএল। বিগত দিনগুলোতে অবশ্য সিলেটকে দেওয়া হয়েছে বেশি প্রাধান্য। খুলনা থেকে সরানো হয়েছে। ফের খুলনায় বিপিএল ফিরবে কি না সেটা এখনও নিশ্চিত নয়। ২০২৪ সালে অনুষ্ঠিতব্য ১১তম আসর থেকে রাজশাহীতে গড়াবে বিপিএলের ম্যাচ। 

 আরও পড়ুন : ইমার্জিং কাপে ভালো খেললে আছে সুযোগ

মঙ্গলবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে বিপিএল কুইজের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। এরপরই সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানান, বাড়ানো হবে বিপিএলের ভেন্যু। তিনি বলেন, ‘খুলনার চেয়ে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে রাজশাহীকে। এবার (২০২৪ সাল) না পারলেও পরেরবার (২০২৫ সাল) থেকে রাজশাহীতে খেলা দেওয়ার চেষ্টা করব।’ 

কেন খুলনাকে প্রাধান্য দেওয়া হচ্ছে না। সেই ব্যাখ্যায় বলেন, ‘আমাদের ৩-৪টা ভালোমানের হোটেল দরকার। যেটা খুলনাতে হয়নি। রাজশাহীতে দুইটা নতুন হোটেল হয়েছে। সে কারণে রাজশাহীকে একটু এগিয়ে রাখব। এই মৌসুমে না পারলেও পরের মৌসুম থেকে দেওয়ার চিন্তাভাবনা আছে।’

বরিশাল চিন্তাভাবনায় থাকলেও আপাতত সেখানে হবে না বিপিএলের কোনো কার্যক্রম। মূলত হোটেল সমস্যার কারণে বরিশালে বিপিএলের আয়োজনের আপাতত কোনো চিন্তা নেই বিসিবির।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা