প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৩ ২৩:০৩ পিএম
বাংলাদশ দলের ওয়ানডে প্রস্তুতিতে ছিলেন সৌম্য সরকার। ঘরোয়া ক্রিকেটে পারফর্মহীন সৌম্যর জায়গা মিলেছে ইমার্জিং এশিয়া কাপে। সৌম্যকে নিয়ে আলাদা কাজ করেছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সব মিলিয়ে অনেকেই তাকে বিশ্বকাপের দলে দেখছেন। এর আগে সৌম্যকে পারফর্ম করতে হবে সেটা জানেন তিনি নিজেও। সেই সুযোগের জন্য হয়তো তাকে ইমার্জিং কাপের দলে নেওয়া হয়েছে। কোচ চন্ডিকা হাথুরুসিংহে গতকাল স্পষ্ট করেছেন, ইমার্জিং কাপে ভালো করলে যেকারও জন্য খুলে যেতে পারে বিশ্বকাপের দরজা।
আরও পড়ুন : স্ত্রীর কথাতেই...
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগে গতকাল চট্টগ্রামে সংবাদ সম্মেলনে আসেন হাথুরুসিংহে। সেখানে জাতীয় দলের পাশাপাশি উঠেছিল ইমার্জিং কাপ নিয়ে প্রশ্ন। সেখানে বলেন, ‘কেউ রান করলে সে নির্বাচনের জন্য বিবেচিত হবে।’
ইমার্জিং দল কীভাবে সাজানো হয়েছে সেটাও পরিষ্কার করে বলেন, ‘আপনি যদি আমাদের কম্বিনেশনের দিকে তাকান, দেখবেন আমরা অনূর্ধ্ব-২৩-কে বিবেচনা করিনি। আমার মনে হয় এশিয়ার দলগুলোর জন্য তরুণদের পরীক্ষার বড় মঞ্চ এটা।’ ইমার্জিং এশিয়া কাপ দলকে ঠিক করতেও ভূমিকা রাখে জানিয়ে বলেন, ‘আমার মনে হয়, আমাদের ভালো একটা দল আছে।’
উল্লেখ্য, আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে সাদা বলে নিজেদের প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ। সেখানে নিয়মিতই ইমার্জিং দলে থাকা শেখ মাহেদি ও সৌম্য সরকারকে দেখা গেছে। তাদের নিয়মিত উপস্থিতিই মূলত জাগিয়েছে এই প্রশ্ন। হাথুরুসিংহে অবশ্য মাহেদি-সৌম্যদের পক্ষেই কথা বলেছেন।