× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেয়ারস্টো আউট, নটআউট!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ জুলাই ২০২৩ ০০:২৪ এএম

বেয়ারস্টো আউট, নটআউট!

ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ৫২তম ওভারের শেষ বলে ক্যামেরুন গ্রিনের করা বল নিচু হয়ে ছেড়ে দেন জনি বেয়ারস্টো। বল স্বাভাবিকভাবেই চলে যায় উইকেটের পেছনে থাকা উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির হাতে। ক্রিকেট আইন অনুযায়ী ব্যাটাররা রান নেওয়ার কোনো চেষ্টা না করলে বলটি ডেড হয়ে যাবে।

আরও পড়ুন : আফগান দলে শেহজাদ-নবী

নতুন ওভার শুরুর জন্য প্রান্ত বদল করবে অস্ট্রেলিয়া। তবে বল উইকেটের দিকে ছুড়ে দিয়ে উল্লাস শুরু করেন অস্ট্রেলিয়ানরা। তাদের আনন্দ শেষ মুহূর্ত পর্যন্ত ছিল। কারণ টিভি আম্পায়ার রিপ্লে দেখে সিদ্ধান্ত দেন বেয়ারস্টো আউট।

আইন অনুযায়ী বেয়ারস্টো নটআউট থাকার কথা। কারণ বল উইকেটরক্ষক ক্যারির হাতে যাওয়ার পরই পপিং ক্রিজ ছেড়ে বেরিয়ে আসেন। এর আগে পপিং ক্রিজে পিচও করেছিলেন। তবুও তাকে আউট ঘোষণা করা হয়। ড্রেসিংরুমে ফেরার পথে বেয়ারস্টোর মুখভঙ্গিতে স্পষ্ট বোঝা যাচ্ছিল কতটা বিরক্ত তিনি। অবশ্য ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানায়, আউটটি স্বচ্ছ।

পপিং ক্রিজ থেকে বেরিয়ে আসার সময় উইকেটে পা দিয়ে পিচ করেছিলেন বেয়ারস্টো। সেটা খেয়াল করেননি স্কয়ার লেগ আম্পায়ার হিসেবে থাকা নিউজিল্যান্ডের ক্রিস গ্যাফেনি। কিউই এই আম্পায়ার সিদ্ধান্ত ঠেলে দেন টিভি আম্পায়ারের কোর্টে। টিভি রিপ্লেতে ইরাসমাস খেয়াল করেননি বেয়ারস্টো পপিং ক্রিজে পা পিচ করে এসেছেন।

ওই রিপ্লে না দেখে, বল স্ট্যাম্পে লাগার সময় বেয়ারস্টোর অবস্থান কোথায় ছিল সেটাই বারবার দেখেন ইরাসমাস। পরে ব্রডকাস্টারদের টিভি রিপ্লেতে স্পষ্ট দেখা যায় পপিং ক্রিজে পিচ করে এসেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা