× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আফগান দলে শেহজাদ-নবী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ জুলাই ২০২৩ ০০:০৫ এএম

আপডেট : ০৪ জুলাই ২০২৩ ০০:০৮ এএম

আফগান দলে শেহজাদ-নবী

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। রশিদ খানের নেতৃত্বাধীন এই দলে ফিরেছেন মোহাম্মদ শেহজাদ।

আরও পড়ুন : রাতারাতি পাল্টে যেতে পারবে না উইন্ডিজ

সর্বশেষ ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানদের জার্সিতে মাঠে নামেন তিনি। এ ছাড়াও দলে ডাক পেয়েছেন অনভিষিক্ত পেসার ওয়াফাদার মোম্যান্দ। এ ছাড়াও আছেন মোহাম্মদ নবী, হজরতউল্লাহ জাজাই ও মুজিব উর রহমানরা। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুই দল। আগামী ১৪ জুলাই অনুষ্ঠিত হবে প্রথম টি-টোয়েন্টি। দ্বিতীয় ম্যাচ ১৬ জুলাই।

আফগানিস্তান টি-টোয়েন্টি দল

রশিদ খান (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, হজরতউল্লাহ জাজাই, মোহাম্মদ শেহজাদ, ইব্রাহিম জাদরান, মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, সাদিকুল্লাহ অতল, করিম জানাত, আজমতউল্লাহ ওমরজাই, ফজল হক ফারুকী, নাভিন উল হক, ওয়াফাদার মোম্যান্দ, ফরিদ আহমেদ মালিক, নূর আহমদ ও মুজিব উর রহমান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা