প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ জুলাই ২০২৩ ১৫:২২ পিএম
আপডেট : ০৩ জুলাই ২০২৩ ১৬:১৮ পিএম
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে হোটেল ওয়েস্টিনে উঠেছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। এরপর প্রায় আধ ঘণ্টা ফান্ডেড নেক্সটের পোগ্রাম নেক্সটভেঞ্চারে কাটান। তারপর কোভিড টেস্ট করে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে পিএম অফিসে যান। দুপুর ২টায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন মার্টিনেজ। প্রধানমন্ত্রীকে নিজের স্বাক্ষর করা জার্সি উপহার দেন।
মাস দেড়েক আগেই খবরটি ছড়িয়ে পড়েছিল মার্টিনেজ ঢাকায় আসছেন। তবে স্পন্সর জটিলতায় তার ঢাকা সফর ছিল অনিশ্চিত। দেশের ডলার সংকট বাধা হয়ে দাঁড়াচ্ছিল সামনে। মার্টিনেজকে পৃষ্ঠপোষকরা দিয়েছে কেবল বিমানের টিকিট। এ জন্য সফর সংক্ষিপ্ত হওয়ায় ভক্তদের সঙ্গে দেখা হয়নি তার। আধা বেলা ঢাকায় থেকে সুপারস্টার লিওনেল মেসির এ সতীর্থ যাচ্ছেন কলকাতায়।
আরও পড়ুন:
বাংলাদেশে আর্জেন্টাইন গোলরক্ষকের পা পড়েছে মূলত এ দেশে আর্জেন্টিনা ফুটবল নিয়ে উন্মাদনার কারণেই। তাকে উপমহাদেশে আনার উদ্যোগ যার, সেই শতদ্রু দত্ত জানিয়েছেন, মার্টিনেজ নিজে থেকেই চাইছিলেন আসতে। ডলার সংকটের কারণে শঙ্কায় পড়ে গিয়েছিল বিষয়টা। যদিও শেষমেশ তিনি আসছেন, তবে সংক্ষিপ্ত সফরে। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তবেই তিনি ঢাকা ছাড়ছেন।