× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকায় পা রেখেছেন মার্টিনেজ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ জুলাই ২০২৩ ১০:০১ এএম

আপডেট : ০৩ জুলাই ২০২৩ ১৫:১৮ পিএম

ঢাকায় পা রেখেছেন মার্টিনেজ

ঢাকায় পৌঁছেছেন এমিলিয়ানো মার্টিনেজ। আজ ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন বিশ্বকাপজয়ী এ আর্জেন্টাইন গোলকিপার। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে উঠেছেন হোটেল ওয়েস্টিনে। 

আরও পড়ুন : ঢাকায় আধা বেলা মার্টিনেজ

মাস দেড়েক আগেই খবরটি ছড়িয়ে পড়েছিল-- এমিলিয়ানো মার্টিনেজ ঢাকায় আসছেন। তবে স্পন্সর জটিলতায় তার ঢাকা সফর ছিল অনিশ্চিত। ডলার সংকট বাধা হয়ে দাঁড়াচ্ছিল। সেসব বাধা কাটিয়ে অবশেষে বাংলাদেশ এসেছেন আর্জেন্টিনার গোলপোস্টের এ অতন্দ্র প্রহরী। 

মার্টিনেজকে পৃষ্ঠপোষকরা দিয়েছে কেবল বিমানের টিকিট। এ জন্য সফর সংক্ষিপ্ত হওয়ায় ভক্তদের সঙ্গে দেখা হচ্ছে না তার। ১১ ঘণ্টা ঢাকায় থাকবেন সুপারস্টার লিওনেল মেসির এ সতীর্থ।

মার্টিনেজের সফরসূচি নিয়ে কলকাতার স্পোর্টস প্রমোটার শতদ্রু দত্ত প্রতিদিনের বাংলাদেশকে জানান, 'স্পন্সর অফিস ফান্ডেড নেক্সট নামে একটা কোম্পানি আছে, মার্টিনেজ ওখানে যাবেন, এরপর সেখানে আধাঘণ্টা-পঁয়তাল্লিশ মিনিট থাকবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে এরপরই বিমানবন্দরে চলে যাবেন। সব মিলিয়ে বাংলাদেশে থাকার কথা তার আধা বেলার মতো।’ 

ঢাকা সফর শেষে মার্টিনেজ ধরবেন কলকাতার ফ্লাইট। যেখানে তাকে নিয়ে শুরু হয়েছে রীতিমতো উন্মাদনা। বিকাল ৪টা ৪০ মিনিটে ঢাকা ছাড়ার কথা তার। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা