× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকায় আধা বেলা মার্টিনেজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ জুলাই ২০২৩ ১৬:৪৬ পিএম

আপডেট : ০২ জুলাই ২০২৩ ১৭:৪৮ পিএম

ঢাকায় আধা বেলা মার্টিনেজ

অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে এমিলিয়ানো মার্টিনেজ আসছেন ঢাকায়। সোমবার (৩ জুলাই) সকালে এসে নামবেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তবে তিনি ঢাকায় বেশিক্ষণ অবস্থান করবেন না। থাকবেন মোটে আধা বেলার মতো সময়।

বিষয়টা মাস দেড়েক আগেই জানা গিয়েছিল এমিলিয়ানো মার্টিনেজের ঢাকায় আসার কথা। তবে স্পন্সর জটিলতায় সেটা রীতিমতো আটকে যাওয়ার জোগাড় হয়ে গিয়েছিল। দেশের ডলার সংকট পথ আগলে দাঁড়াচ্ছিল প্রায়। 

শেষমেশ সে জটিলতার অবসান ঘটেছে বটে, পৃষ্ঠপোষকদের কাছ থেকে মিলেছে স্রেফ তার বিমান টিকিটের খরচ। সে কারণে তার সফরও হয়ে এসেছে সংক্ষিপ্ত। ভক্তদের সঙ্গে দেখা করার সম্ভাবনাটাও তাই নেমে এসেছে নেইয়ের কোঠায়।

তার সফরের বিষয়ে তাকে উপমহাদেশে আনার কারিগর কলকাতার স্পোর্টস প্রমোটার শতদ্রু দত্ত প্রতিদিনের বাংলাদেশকে জানান, তিনি কাল ঢাকায় নামবেন, নেমে হোটেলে রেস্ট নেবেন। স্পন্সর অফিস ফান্ডেড নেক্সট নামে একটা কোম্পানি আছে, ওখানে যাবেন এরপর, সেখানে আধাঘণ্টা-পঁয়তাল্লিশ মিনিট থাকবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে এরপরই বিমানবন্দরে চলে যাবেন। সবমিলিয়ে বাংলাদেশে থাকার কথা তার আধা বেলার মতো।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা