× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফের বিতর্কে নেইমার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ জুলাই ২০২৩ ২২:৩৮ পিএম

ফের বিতর্কে নেইমার

চোটের কারণে মাঠের বাইরে থাকলেও বিতর্ক থেকে দূরে থাকতে পারেন না নেইমার। কদিন আগে বিশ্বাসভঙ্গের অভিযোগ থেকে বাঁচতে সন্তানসম্ভবা প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দির কাছে ক্ষমা চেয়েছেন। সপ্তাহ পেরোয়নি ফের বিতর্কে তিনি।

আরও পড়ুন : লর্ডসেও হার দেখল ইংল্যান্ড

নেইমারের বিরুদ্ধে অভিযোগ- যুক্তরাষ্ট্রের মডেল সেলেস্তে ব্রাইটকে খুদে বার্তা পাঠিয়েছেন তিনি। যার স্ক্রিনশট প্রকাশ করে সেলেস্তে লেখেন, ‘প্রেমিকা কিংবা বউ থাকলে মেয়েদের এমন বার্তা পাঠানো অনুচিত। এটা ঠিক নয়। এসব কাজ নিজের সঙ্গীর জন্য ভীষণ অসম্মানজনক।’

এ ঘটনার পর বিষয়টি নিয়ে ক্ষোভ ঝেড়েছেন নেইমারের প্রেমিকা ব্রুনার বোন বিয়ানকা বানকার্দি। ইনস্টাগ্রামে লিখেছেন- ‘মূল্যবোধ, প্রতিশ্রুতি ও চরিত্রের অস্তিত্ব নেই তার (নেইমার)। লজ্জিত না হয়ে সে এ পরিস্থিতি নিয়ে মজা করছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে হাস্যরস চলছে, যা আমার বোনকে লজ্জায় ফেলেছে। সে মনে করে বাকিরা তার মানসম্মানের হানি করতে চায়, আসলে সে নিজেই নিজের সম্মানহানি করছে। একটা মানুষ যার মধ্যে পৌরুষত্বের অভাব আছে, পরিণত হতে চায় না এবং কৃতকর্মের জন্য নিজেই দোষ স্বীকার করে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা