× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লর্ডসেও হার দেখল ইংল্যান্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ জুলাই ২০২৩ ২১:১১ পিএম

আপডেট : ০২ জুলাই ২০২৩ ২১:২৪ পিএম

লর্ডসেও হার দেখল ইংল্যান্ড

বার্মিংহামের এজবাস্টনে জয়ের দেখা পায়নি ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার কাছে সেই হারের ক্ষতটা ইংলিশরা শুকাতে চেয়েছিল লর্ডস টেস্টে। কিন্তু পারেননি! ফের হারের তেতো স্বাদ হজম করল স্বাগতিকরা। স্টোকস বীরত্বের পরও অজিদের কাছে তারা হার মানল ৪৩ রানে।  আরেকটি রোমাঞ্চকর ম্যাচ জিতে পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজে ২-০ তে এগিয়ে গেল অতিথি অস্ট্রেলিয়া।

চলতি অ্যাশেজে বার্মিংহাম টেস্টে প্যাট কামিন্সের বীরত্বে ২ উইকেটের জয় পেয়েছিল অস্ট্রেলিয়া। লর্ডসে স্টোকসের সামনে বীর হওয়ার সুযোগ থাকলেও শেষ পর্যন্ত হতে পারেননি, সিরিজেও পিছিয়েছে ইংল্যান্ড। ৪৩ রানে জিতে সিরিজে সফরকারী অস্ট্রেলিয়া এখন এগিয়ে ২-০ ব্যবধানে।

লর্ডস টেস্টের পঞ্চম দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে অনেকটা একাই জিতিয়ে দিচ্ছিলেন বিগ বেন। চতুর্থ দিনে কামিন্স-স্টার্ক যখন তোপ দাগছিলেন, তখন ব্যাটিংয়ে এসে ধস সামাল দেন স্টোকস। তারপর বেন ডাকেটকে নিয়ে পাড়ি দেন শঙ্কা। ডাকেটের পর বেয়ারস্টো অদ্ভুতুড়ে আউট হয়ে ফিরলে একাই লড়াই চালান স্টোকস। ২১৪ বলে ৯টি করে চার-ছক্কায় তোলেন ১৫৫ রান। ইনিংসের ৭২তম ওভারে হ্যাজলউডের শর্ট লেন্থের বাউন্স পড়তে পারেননি, পেছনে থাকা ক্যারি আগেরবার স্মিথের মতো ভুল করেননি।

স্টোকস যখন আউট হলেন, তখনও ৭০ রান জিততে বাকি ইংল্যান্ডের। শেষ দুজন টেলএন্ডার জশ টং ও জেমি অ্যান্ডারসন দলের রান ৩২৭ পর্যন্ত টানতে পেরেছিলেন। ৩৭১ রানের লক্ষ্য ছুড়ে অস্ট্রেলিয়া জিতেছে ৪৩ রানে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা