× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লাঞ্চের আগে স্টোকসের ঝড়ো সেঞ্চুরি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ জুলাই ২০২৩ ১৮:৩৩ পিএম

আপডেট : ০২ জুলাই ২০২৩ ১৮:৪১ পিএম

লাঞ্চের আগে স্টোকসের ঝড়ো সেঞ্চুরি

লর্ডস টেস্টের শেষদিনে লাঞ্চের আগের দুই ওভারে বেন স্টোকস-স্টুয়ার্ড ব্রড দুজনে মিলে তুলেছেন ৩১ রান। ‘দুজন মিলে’ না বলে বলা উচিত, স্টোকস তুলেছেন ৩০ রান। অস্ট্রেলিয়ার পেসার ক্যামেরুন গ্রিনকে টানা তিন ছক্কায় উড়িয়ে সেঞ্চুরিও পূরন করে নিয়েছেন ইংলিশদের অধিনায়ক। তার ব্যাটেই টেস্ট জয় ও অ্যাশেজে সমতায় ফেরার স্বপ্ন বুনছে ইংল্যান্ড।

লন্ডনের লর্ডসে ৩৭১ রানের লক্ষ্যে নামা ইংলিশরা এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেট হারিয়ে জমা করেছে ২৪৩ রান। শেষ দিনে লাঞ্চের পর ইংল্যান্ডের দরকার আরও ১২৮ রান, অস্ট্রেলিয়ার চাই ৪ উইকেট। ১৪৭ বলে ১০৮ রান করে ইংলিশদের আশার প্রদীপ হয়ে মাঠে আছেন স্টোকস। ইনিংসে এখন পর্যন্ত ৯টি চার ও চারটি ছক্কা মেরেছেন ইংলিশ অধিনায়ক। তাকে সঙ্গ দিচ্ছেন ব্রড। দুজনে শেষ ৩০ বলে তুলে নিয়েছেন ৫০ রান।

আরও পড়ুন: লর্ডসে শেষ দিন কার?

চতুর্থ দিনের শেষ সময়ে ইংলিশদের ইনিংসে তোপ দেগেছিলেন মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স। পঞ্চম উইকেটে দলকে টানছিলেন ডাকেট-স্টোকস। দিনের সকাল নিজেদের করতে পারতেন দুই বেন—বেন স্টোকস ও বেন ডাকেট। ইংলিশদের হতে যাওয়া সকালে অবশ্য বাগড়া দিয়েছেন জস হ্যাজলউড। অস্ট্রেলিয়ার পেসার ডাকেটকে ফিরিয়ে ভেঙেছেন অবিচ্ছিন্ন ১৩২ রানের জুটি। ডাকেট ফিরেছেন ৮৩ রানে। ১১২ বলের ইনিংসে ৯টি বাউন্ডারি হাঁকিয়েছিলেন বাঁহাতি ব্যাটার।

ডাকেট ফিরলে দলের হাল ধরতে আসা জনি বেয়ারস্টো হয়েছেন অদ্ভুদ আউট। ক্রিজ ছেড়ে বেড়িয়ে যাওয়ায় তার স্ট্যাম্প ভেঙে দেন অ্যালেক্স ক্যারি। রিভিউ নিয়ে অস্ট্রেলিয়ার পক্ষে রায় দেন আম্পায়ার। ১৯৩ রানে নিজেদের ষষ্ঠ উইকেট হারায় স্বাগতিকরা। এরপর লাঞ্চ পর্যন্ত দাপট দেখিয়েছেন স্টোকস।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা