× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুই ‘বেন’-এর জুটি ভাঙলেন হ্যাজলউড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ জুলাই ২০২৩ ১৭:৩৩ পিএম

আপডেট : ০২ জুলাই ২০২৩ ১৭:৫৬ পিএম

দুই ‘বেন’-এ জয়ের স্বপ্ন বুনছিল ইংল্যান্ড

দুই ‘বেন’-এ জয়ের স্বপ্ন বুনছিল ইংল্যান্ড

পঞ্চম দিনের সকাল নিজেদের করতে পারতেন দুই বেন—বেন স্টোকস ও বেন ডাকেট। ইংলিশদের হতে যাওয়া সকালে অবশ্য বাগড়া দিয়েছেন জস হ্যাজলউড। অস্ট্রেলিয়ার পেসার ডাকেটকে ফিরিয়ে ভেঙেছেন অবিচ্ছিন্ন ১৩২ রানের জুটি।

লন্ডনের লর্ডসে ৩৭১ রানের লক্ষ্যে নামা ইংল্যান্ডকে জয়ের আশা দেখাচ্ছিলেন স্টোকস-ডাকেট। গতকাল চতুর্থ দিনে কামিন্স-স্টার্কের ঝড়ের পর দলকে স্থিতিশীল করেছিলেন এই দুজন। ৪৫ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলকে পার করান শতরান, দুজনের ফিফটিতে জয়ের স্বপ্নও দেখছিল ইংল্যান্ড। কাল বিকালের পর আরেকটি উইকেট নিতে অজি বোলারদের খরচ করতে হয়েছে ৩৩ ওভার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান জমা করেছে  ইংল্যান্ড।

আরও পড়ুন: লর্ডসে শেষ দিন কার?

চতুর্থ দিনের শেষ সময়ে ইংলিশদের ইনিংসে তোপ দাগেন স্টার্ক ও প্যাট কামিন্স। পঞ্চম উইকেটে টানছিলেন ডাকেট-স্টোকস। পঞ্চম দিনের সকালে ডাকেট ফিরেছেন ৮৩ রানে। ১১২ বলের ইনিংসে ৯টি বাউন্ডারি হাঁকিয়েছিলেন বাঁহাতি ব্যাটার। ৫৯ রানে ইংলিশদের আশার প্রদীপ হয়ে মাঠে আছেন স্টোকস। তাকে সঙ্গ দেবেন জনি বেয়ারস্টো। শেষ দিন ইংল্যান্ডের দরকার আরও ১৮৫ রান, অস্ট্রেলিয়ার চাই ৫ উইকেট।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা