× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাকিমিকে সিটিতে চাচ্ছেন গার্দিওলা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ জুন ২০২৩ ১৫:৫৭ পিএম

হাকিমিকে সিটিতে চাচ্ছেন গার্দিওলা

ট্রেবল জয়ের পর পেপ গার্দিওলা বলেছিলেন, ‘এখানেই শেষ নয়।’ সামনের মৌসুমে নতুন উদ্যোমে শুরু করতে চাওয়া ইউরোপের সেরা দলের কোচ গার্দিওলা ইতিমধ্যে দলও গুছিয়ে নিচ্ছেন। নতুন মৌসুমে আক্রমণভাগকে আরও পোক্ত করতে আশরাফ হাকিমিকে চাচ্ছেন গার্দিওলা। পিএসজির মরক্কোয়ান রাইট ব্যাক এখনও নিজের চাওয়া জানাননি।

মরক্কোর তারকা ফুলব্যাক হাকিমির পিএসজিতে চুক্তি আছে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত। তারপরও ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের চাহিদা পূরণ করতে তাকে দলে আনতে চান ট্রেবলজয়ী গার্দিওলা। জোয়াও ক্যানসেলোর অভাব পূরণ করতে চাওয়াই এই চুক্তির অন্যতম লক্ষ্য।

আরও পড়ুন: জাহানারা-রুমানা নেই ভারত সিরিজের প্রাথমিক দলে

মৌসুম শেষে প্যারিস ছেড়ে বার্সেলোনায় যেতে চান ম্যানচেস্টার সিটি অধিনায়ক মিডফিল্ডার ইলকে গুন্দোগান। পর্তুগিজ মিডফিল্ডার বের্নার্দো সিলভাকে পেতে চায় সৌদি আরবের ক্লাব এবং ইংলিশ ডিফেন্ডার কাইল ওয়াকারের বায়ার্ন মিউনিখে যাওয়ার কথা ওঠায় আগামী মৌসুম নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে গার্দিওলাকে।

মৌসুম শুরুর আগে চেলসি থেকে সিটিজেনদের ঘরে আসছেন ক্রোয়েশিয়ান মিডফিল্ডার মাতেও কোভাচিচ। একই পথে আছেন আরেক ক্রোয়েশিয়ান তারকা ডিফেন্ডার জোসকো ভার্ডিওল। ইতিহাদে ইংলিশ তারকার অভাব পূরণ করতে আসছেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা